উপপ্রধানমন্ত্রী হিসেবে অলিভার ডাউডেনকে বেছে নিলেন ঋষি সুনক

অধস্তন কর্মী-আধিকারিকদের দুর্ব্যবহারের অভিযোগে শুক্রবারই ইস্তফা দিয়েছেন উপপ্রধানমন্ত্রী ডমিনিক রব।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: নিজের ডেপুটি হিসেবে বিশ্বস্ত সঙ্গী অলিভার ডাউডেনকেই বেছে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। শুক্রবার রাতেই দেশের নয়া উপপ্রধানমন্ত্রী হিসেবে কনজারভেটিভ পার্টির প্রাক্তন চেয়ারম্যানকে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি বিচার মন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে অ্যালেক্স চক-কে।

অধস্তন কর্মী ও আধিকারিকদের হেনস্তার অভিযোগে বিদ্ধ হয়ে শুক্রবারই ইস্তফা দিয়েছেন উপপ্রধানমন্ত্রী তথা বিচারমন্ত্রী ডোমিনিক রব। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অধস্তন কর্মী-আধিকারিকদের কথায়-কথায় চাকরি থেকে ছাঁটাইয়ের হুমকি দেওয়ার পাশাপাশি নিয়মিত অপমান করতেন। অতীতেও বিদেশ ও বেক্সিট মন্ত্রী থাকাকালীন রবের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল। এ বিষয়ে যে তদন্ত চলছিল তার রিপোর্ট জমা পড়ে গত শুক্রবার। ওই রিপোর্টে রবকে দোষী সাব্যস্ত করা হয়। ফলে চাপে পড়ে যান খোদ প্রধানমন্ত্রী ঋষি সুনক। কেননা গত ফেব্রুয়ারিতেই তিনি জানিয়েছিলেন, তদন্তে যদি রবের দোষ প্রমাণ হয়, তাহলে তাঁকে বরখাস্ত করা হবে।   

নতুন উপপ্রধানমন্ত্রী হিসেবে যাঁকে নিয়োগ করা হয়েছে সেই অলিভার ডাউডেন এতদিন কেবিনেট অফিস মিনিস্টারের দায়িত্ব সামলাচ্ছিলেন। প্রধানমন্ত্রী ঋষি সুনকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। গত জুনে দুটি উপনির্বাচনে দলের ভরাডুবির পরেই কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান পদ থেকে  ইস্তফা দেন।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত