রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের মধ্যেই ৬ মন্ত্রীর পদত্যাগ, ইউক্রেন সরকারে বড়সড় রদবদল

Share:

আন্তর্জাতিক ডেস্ক : চলছে রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব।যত দিন যাচ্ছে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। একটার পর হামলা পাল্টা হামলায় ভরে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ।এরমধ্যেই বড়সড় রদবদল আসছে ইউক্রেন সরকারে।রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই দেশটির ছয়জন মন্ত্রী পদত্যাগ করেছেন এছাড়াও প্রেসিডেন্টের এক সহযোগীকেও বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার(৩ সেপ্টেম্বর)যেসব মন্ত্রী পদত্যাগ করেছেন তাদের মধ্যে একজন হল দেশটির (ইউক্রেন)কৌশলগত শিল্প মন্ত্রী ওলেক্সান্ডার কামিশিন। তিনি দেশটির অস্ত্র উৎপাদনের দায়িত্বে ছিলেন।পদত্যাগের পর ওলেক্সান্ডার কামিশিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্য কোনো পদে নিযুক্ত হবেন বলে আশা করেছেন। 

এছাড়াও দেশটির উপ-প্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনার পাশাপাশি বিচার, পরিবেশ ও পুনর্নির্মাণ বিষয়ক মন্ত্রীরাও পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছেন ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পত্তি তহবিলের প্রধান ভিটালি কোভাল।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গত সপ্তাহেই মন্ত্রিসভায় বড় রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন। যদিও তাঁদের পদত্যাগের পর ইউক্রেনের মন্ত্রিসভার এক তৃতীয়াংশ পদ খালি পড়ে আছে।

এই নিয়ে জেলেনস্কির দলের সিনিয়র সংসদ সদস্য ডেভিড আরাখামিয়া জানিয়েছেন, সরকারে বড় ধরনের রদবদল আনা হবে। এর ফলে অর্ধেকের বেশি মন্ত্রীর দফতর রদবদল হবে। এদিকে, ইউক্রেনের পোলতভা শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। আহত হয়েছে প্রায় ২০০ জন। এছাড়া এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন ১৮ জন।

অন্যদিকে অগাস্ট মাসের ৬ আগস্ট থেকে রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে আক্রমণ করে ওই অঞ্চলের একটি অংশের দখল নিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ভূখণ্ডে এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা বলে মনে করছে বিশ্লেষকেরা।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক