Ukraine: রাশিয়াকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ইউক্রেনের

ইউক্রেন ইস্যুতে প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট বাইডেনের মধ্যে কথা

Share:

আন্তজার্তিক ডেস্ক: উত্তেজনা প্রশমিত করতে রাজি ইউক্রেন। তবে তারা সময় দিয়েছে মাত্র ৪৮ ঘণ্টা। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা বিবিসিকে জানিয়েছেন, ‘রাশিয়ার কাছে জানতে চাওয়া হয়েছিল, সীমান্তে সেনা মোতায়েনের কারণ কী? তাদের থেকে এই ব্যাপারে কোনও সদুত্তর পাওয়া যায়নি। তাই, ক্রেমলিনকে বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে। বৈঠক করতে হবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে।‘

দিমিত্র কুলেবা জানিয়েছেন, গত শুক্রবার রাশিয়ার কাছে জানতে চাওয়া হয়েছিল সীমান্ত বিশাল পরিমাণে সেনা মোতায়েনের কারণ কী? তারা প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি। সে কারণে আরও একবার তাদের সঙ্গে আলোচনা চেয়ে প্রস্তাব দেওয়া হল। বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ইউক্রেনের বিদেশমন্ত্রী বলেন, ‘ইওরোপে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ হলে তাদের অবশ্য খোলাখুলি জানিয়ে দেওয়া উচিত কী কারণে সীমান্তে তারা সেনা মোতায়েন করেছে। গত শুক্রবার ক্রেমলিনের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলেও তাদের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাই, দ্বিতীয়বার তাদের একটা সুযোগ দেওয়া হল। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তারা তাদের অবস্থান স্পষ্ট করুক।’ ইউক্রেনের বিদেশমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, এই ৪৮ ঘণ্টার মধ্যে সে দেশের থেকে কোনও জবাব না পেলে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে? তবে তিনি এই প্রশ্নের কোনও উত্তর দিতে অস্বীকার করেন।

উল্লেখ করা যেতে পারে, ইউক্রেন ইস্যুতে ইতোমধ্যে রুশ প্রেসিডেন্ট পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে কথা হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুসারে, জার্মানির নতুন চ্যান্সেলর ওল্যাফ স্কুজ সোমবার ইউক্রেন ও রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুন সাবধান! ইউক্রেন প্রসঙ্গে এবার পুতিনকে সরাসরি হুঁশিয়ারি বাইডেনের

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল