পতাকা ছিনিয়ে নেওয়ায় রুশ প্রতিনিধিকে সজোরে ঘুষি মারলেন ইউক্রেনের এমপি

শুধু তাই নয়, কিল ঘুষি মারার পর রুশ প্রতিনিধির কাছ থেকে নিজের দেশের পতাকাটি উদ্ধার করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তুরস্কের রাজধানী আঙ্কারায় এক আন্তর্জাতিক অধিবেশনে ইউক্রেনের পতাকা ছিনিয়ে নেওয়ায় রুশ প্রতিনিধিকে সজোরে ঘুষি মারলেন ইউক্রেনের সাংসদ। শুধু তাই নয়, কিল ঘুষি মারার পর রুশ প্রতিনিধির কাছ থেকে নিজের দেশের পতাকাটি উদ্ধার করেন তিনি।

পার্লামেন্টারি অ্যাসেম্বলি অব দ্য ব্ল্যাক সি ইকনোমিক কোঅপারেশনের (পিএবিএসইসি) ৬১তম সাধারণ অধিবেশন বসেছে আঙ্কারায়। সেখানে ইউক্রেনের পতাকা হাতে ধরে দাঁড়িয়ে ছিলেন ইউক্রেনের সাংসদ ওলেকসান্দ্র মারিকোভস্কিয়ি। আচমকা সেখানে রাশিয়ার প্রতিনিধি এসে ইউক্রেনের ওই সাংসদের হাত থেকে পতাকা ছিনিয়ে নেন। সঙ্গে সঙ্গে রুশ প্রতিনিধির পিছু ধাওয়া করে তাকে কিল-ঘুষি মেরে পতাকা কেড়ে নেন ওলেকসান্দ্র মারিকোভস্কিয়ি।

এই ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। সেই প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক, প্রযুক্তিগত ও সামাজিক ক্ষেত্রে বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কৃষ্ণসাগর অঞ্চলের দেশগুলো ওই সম্মেলনে যোগ দিয়েছিল।ইউক্রেনের সংবাদপত্র কিয়েভ পোস্টের এক সাংবাদিক জেসন জে স্মার্ট টুইটারে ওই ঘটনার ভিডিওটি পোস্ট করেছেন। শুক্রবার সকাল নাগাদ সেই ঘটনার সময়কার ভিডিওটি ৩০ লাখ বারের বেশি দেখা হয়েছে।

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়

মর্মান্তিক! গাজায় ইজরায়েলের হামলায় নিহত অন্তঃসত্ত্বা, গর্ভ থেকে ছিটকে পড়ল ভ্রুন

চলন্ত ট্রেন থেকে লাফ, RPF কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল দুই কাঁওয়ার যাত্রীর, হাড়হিম ঘটনা মালদহে

চলন্ত অটোতে ‘নীল ছবি’ দেখে অশালীন আচরণের অভিযোগ র‍্যাপিডো চালকের বিরুদ্ধে

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩