ইউক্রেন ইস্যুতে জাতিসঙ্ঘের ব্যর্থতার দায় স্বীকার মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের

জাতিসঙ্ঘের মহাসচিব বর্তমানে ইউক্রেন সফরে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ইস্যুতে বিশ্ববাসীর কাছে ব্যর্থতার দায় স্বীকার করে নিলেন জাতি সঙ্ঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। জাতিসঙ্ঘের মহাসচিব বর্তমানে ইউক্রেন সফরে। প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তিনি বৈঠক করেন। পরে  যৌথ সাংবাদিক সম্মেলন।

সাংবাদিক সম্মেলনে জাতিসঙ্ঘের মহাসচিব বলেন, ‘এটা স্বীকার করতে কোনও দ্বিধা নেই যে জাতি সঙ্ঘ এই আগ্রাসন রুখতে চূড়ান্ত ব্যর্থ।’ তবে তিনি এখনই আশা ছেড়ে দিতে নারাজ। সাংবাদিক সম্মেলনে পাশে থাকা প্রেসিডেন্ট জেলেনস্কিকে তিনি বলেন, ‘আমি একটা কারণেই এখানে এসেছি। আর তা হল আপনি এবং আপনার দেশবাসীকে এই মর্মে আশ্বাস দেওয়া যে এখনই হাল ছেড়ে দিচ্ছি না।’

ইউক্রনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের পর এই প্রথম কিয়েভে পা রাখলেন জাতিসঙ্ঘের মহাসচিব। কিয়েভে পৌঁছে তিনি টুইট করেন। নিজের টুইটার হ্যান্ডেল লেখেন, ‘মস্কো সফর শেষ করে ইউক্রেন পৌঁছেছি। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে সব দিক থেকে সাহায্যে করার প্রতিশ্রুতি দিচ্ছি। জাতিসঙ্ঘের ১৪ শো কর্মী বর্তমানে ইউক্রেনে রয়েছে। দেশবাসীকে খাদ্য, নগদ টাকা দিয়ে সাহায্য করার পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হবে।‘

বিবিসির প্রতিবেদন অনুসারে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিভিন্ন শহর ঘুরে দেখেন জাতিসঙ্ঘের মহাসচিব। গিয়েছিলেন মারিউপুল, বুচা শহরে।সেখানে তিনি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। জানান, এই বর্বরোচিত আক্রমণ কোনওভাবেই সমর্থন করা যায় না। গুতেরেস সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বলেন, ইউক্রেনের দরকার আরও বেশি সাহায্যের। প্রবীণ নাগরিকদের প্রয়োজন চিকিৎসা। দরকার প্রয়োজনীয় ওষুধপত্রের।

‘মা, আমি সূর্যের আলো দেখতে চাই’

 

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা