রাষ্ট্রসংঘের কালো তালিকায়   ইজরায়েল, অভিযোগ মানবাধিকার লঙ্ঘনের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ গাজার  নুসেইরাত শরণার্থীশিবিরে ভয়াবহ হামলা চালায় ইজরায়েল বাহিনী। আর  সেই হামলায় বলি হয় বেশ কয়েকজন শিশু সহ ২৭ জন। তবে এই হামলা একেবারেই ভালোভাবে নেইনি রাষ্ট্রসংঘ। গাজায় এই ভয়াবহ হামলার জেরে ইজরায়েলকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করল রাষ্ট্রসংঘ। ইতিমধ্যেই এই মর্মে ইজরায়েল বাহিনীকে বিজ্ঞপ্তি দিয়েছে রাষ্ট্রসংঘ।

ইজরায়েলের দূত গিলাদ আরদান  সামাজিক মাধ্যমে এই ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেছে। তিনি বলেন,’ রাষ্ট্রসংঘের এই সিদ্ধান্ত লজ্জাজনক।  আমি অত্যন্ত মর্মাহত।‘ অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর বলেছেন, ‘ ইজরায়েলকে কালো তালিকাভুক্ত করা হলেও নিহত শিশুদের জীবন আর ফিরে পাওয়া যাবে না।‘ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাষ্ট্রসংঘের  সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। ইজরায়েল এবং হামাস সংঘর্ষের জেরে গাজায় মৃতের সংখ্যা  ছাড়িয়েছে ৩৮  হাজার। জাতিসংঘ জানিয়েছে, ইজরায়েল -হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছে নারী ও শিশুরা। গত তিন মাসে ইজরায়েলি হামলায় প্রাণ  গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু।  শুধু প্রাণ হারান নয় ইয়রায়েলি হামলায় আহত হয়েছেন শতাধিক শিশু। একথায় ইজরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে