জুজুর নাম চিন, ২৯ বছর বাদে সলোমন দ্বীপপুঞ্জে ফের চালু মার্কিন দূতাবাস

৯৯৩ সালে সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়ারায় দূতাবাস বন্ধ করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে ক্রমশই দাপট বাড়ছে চিনের। আর শি চিনফিংয়ের দেশের দাপট যত বাড়ছে ততই কোনঠাসা হয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাই এবার চিনের আগ্রাসন রুখতে দীর্ঘ ২৯ বছর বাদে ওশিনিয়া অঞ্চলের সলোমন দ্বীপপুঞ্জে দূতাবাস খোলার সিদ্ধান্ত নিল বাইডেন প্রশাসন। শনিবার মার্কিন বিদেশ মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ খবর জানিয়েছেন।

১৯৯৩ সালে সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়ারায় দূতাবাস বন্ধ করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। শুধুমাত্র একটি কনস্যুলেট অফিস রয়েছে। সেই কার্যালয়ের মাধ্যমেই যাবতীয় কূটনৈতিক কাজকর্ম সম্পন্ন হয়। যদিও সলোমন দ্বীপপুঞ্জের পড়শি দেশ পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরেসবিতে আমেরিকার একটি দূতাবাস রয়েছে।

শিগগিরই সলোমন দ্বীপপুঞ্জের প্রতিবেশী দেশ ফিজি সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের। ফিজি সফরে গিয়েই তিনি সলোমন দ্বীপপুঞ্জের ফের দূতাবাস খোলার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। মূলত চিনের আগ্রাসন রুখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

চিনের আগ্রাসনের প্রতিবাদে গত বছরের নভেম্বরে দ্বীপরাষ্ট্রটিতে প্রাণঘাতী দাঙ্গা শুরু হয়েছিল। তখন বিক্ষোভকারীরা সংসদে হামলা ও ভাঙচুর চালানোর চেষ্টা চালানোর পাশাপাশি রাজধানী হোনিয়ারার চায়না টাউনের বস্তীর্ণ এলাকায় আগুন ধরিয়ে দিয়ে তিন দিন ধরে তাণ্ডব চালান। চিন দেশ কব্জা করতে চাইছে এমন অভিযোগ তুলেই রাস্তায় নেমে সরব হয়েছিলেন বিক্ষোভকারীরা।

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল