ওয়াশিংটনে ইজরায়েলি দূতাবাসের সামনে গায়ে আগুন ধরিয়ে দেওয়া মার্কিন বায়ুসেনার মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: জীবন-মৃত্যুর লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানতে হল ২৫ বছর বয়সী মার্কিন বিমানবাহিনীর কর্মী অ্যারন বুশনেলকে। গতকাল রবিবার রাতে চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন ২৫ বছরের তরতাজা যুবক। সোমবার বিকেলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রকের কার্যালয় থেকে এক বিবৃতিতে বুশনেলের মৃত্যুর কথা জানানো হয়েছে। আর ওই খবর ছড়িয়ে পড়তেই প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্যাঙাত বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন মার্কিনিরা।

গাজায় গত সাড়ে চার মাসের বেশি সময় ধরে চলা গণহত্যা বন্ধের দাবিতে রবিবার দুপুর একটা নাগাদ (মার্কিন সময়) ওযাশিংটনের ইজরায়েলি দূতাবাসের সামনে আচমকাই নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালান অ্যারন বুশনেল নামে ২৫ বছর বয়সী মার্কিন বিমান বাহিনীর কর্মী। আত্মাহুতি দেওয়ার আগে  যুক্তরাষ্ট্রের লাইভ ভিডিও স্ট্রিমিং টুইচে তাঁকে বলতে শোনা যায়, তিনি আর গণহত্যার মতো অপরাধ করতে চান না। চিৎকার করে বলতে থাকেন,  ‘ফিলিস্তিনকে মুক্ত করো’। চোখের সামনে এক ব্যাক্তিকে জ্বলতে দেখে ঘাবড়ে পড়েন স্থানীয়রা। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসেন দমকল কর্মী ও নিরাপত্তা রক্ষীরা। কোনও ক্রমে আগুন নিভিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকি‍ৎসকরা জানিয়েছিলেন, আত্মহত্যার চেষ্টা চালানো বুশনেলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত বায়ু সেনা কর্মী বুশনেল টেক্সাসের স্যান অ্যান্টোনিওর বাসিন্দা।  

গত ৭ অক্টোবর থেকে গাজায় গণহত্যা সংগঠিত করে চলেছে ইজরায়েলের জল্লাদ বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের প্রত্যক্ষ ইন্ধনে নিরীহ ফিলিস্তিনিদের নৃশংসভাবে খুন করে চলেছে বেঞ্জামিন নেতানিয়াহুর পোষ্য বাহিনী। মার্কিন প্রশাসন সরাসরি ইজরায়েলের পাশে দাঁড়ালেও গাজায় গণহত্যার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন শহরে থাকা ইজরায়েলি দূতাবাসের সামনে একের পর এক বিক্ষোভের ঘটনা ঘটছে। গত বছরের ডিসেম্বরে জর্জিয়া অঙ্গরাজ্যের ইজরায়েলি কনস্যুলেটের সামনে পেট্রোল দিয়ে নিজের গায়ে আগুন দিয়েছিলেন এক বিক্ষোভকারী।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে