প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌকায় মার্কিন হামলা, মৃত ৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটনে মাদকবিরোধী অভিযান অব্যাহত। সমুদ্রপথে ফের রুদ্ররূপ দেখাল মার্কিন সেনা। প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী নৌকায় হামলা চালায় তাঁরা। মার্কিন সেনার হামলায় মাদকবাহীর নৌকাটি ধ্বংস হয়েছে, পাশাপাশি মৃত্যু হয়েছে ৪ জনের।

মাদকপাচার রুখতে তৎপর মার্কিন যুক্তরাষ্ট্র। মাত্র কয়েক সপ্তাহ আগেই মাদকবাহী জাহাজে হামলা চালিয়েছিল মার্কিন সেনা। কিছুদিন চুপ থেকে ফের হামলা চালানো হয়েছে। ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে ছোট ছোট নৌকা ও জাহাজে করে মাদকপাচার করার অভিযোগ রয়েছে। মাদক পাচারের জন্য প্রশান্ত মহাসাগরে নতুন আরও একটি জাহাজের ওপরে হামলা চালানো হয়। এটি মার্কিন সেনাবাহিনীর ২২তম হামলা। দ্বিতীয়বার ক্ষমতায় বসে মাদকপাচরের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন ট্রাম্প। এবার একের পর এক মাদকবাহী জাহাজ ও নৌকা ধ্বংস করছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন সেনার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ওই নৌকাটি চালনা করা হচ্ছিল সন্ত্রাসবাদী সংগঠনের দ্বারা। তারপরই মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের নির্দেশে পূর্ব প্রশান্ত মহাসাগরে অভিযান চালানো হয়। ওই জাহাজে চারজন জঙ্গি ছিল। মার্কিন সেনার হামলায় সকলের মৃত্যু হয়েছে। এই অভিযানের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে পূর্ব প্রশান্ত মহাসাগরের কোন জায়গায় মাদকবাহী নৌকায় অভিযান চালানো হয়েছে, তা জানানো হয়নি। কী ধরনের মাদক বহন করা হচ্ছিল, তাও জানা যায়নি।

প্রকাশ করা ভিডিওতে দেখা গিয়েছে, একটি ছোট নৌকা জলের উপর দিয়ে চলছে। আচমকাই একটি বিশাল বিস্ফোরণ। ভিডিওটি জুম করে দেখা যায় যে নৌকাটিতে আগুন লেগে  ধ্বংস হয়ে গিয়েছে।

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে দুষ্কর্ম, বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের