কৃষ্ণসাগরে মার্কিন ড্রোনকে ধ্বংস করে দিল রুশ যুদ্ধবিমান সুখোই

কৃষ্ণসাগরের উপরে চক্কর মারা মার্কিন এমকিউ-৯ মডেলের ড্রোনটি ধ্বংস করেছে রাশিয়ার সুখোই যুদ্ধবিমান।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যেই কৃষ্ণসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ মডেলের একটি ড্রোনকে ধ্বংস করে দিল রুশ যুদ্ধবিমান সুখোই-২৭। আর ওই ঘটনায় মস্কোর উপরে বেজায় চটেছে ওয়াশিংটন। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তানোভকে জরুরি তলব করে নিজেদের ক্ষোভের কথা জানিয়েছেন মার্কিন বিদেশ মন্ত্রকের ইউরোপীয় শাখার সহ সচিব কারেন ডোনফ্রায়েড। যদিও ওই ঘটনা ইচ্ছাকৃত নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রুশ রাষ্ট্রদূত।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার কৃষ্ণসাগরের উপরে চক্কর মারছিল এমকিউ-৯ মডেলের মার্কিন ড্রোনটি। আর তা নজরে পড়ার পরেই মার্কিন ড্রোনটির পিছু ধাওয়া করে রুশ যুদ্ধবিমান। বেশ কয়েকবার মুখোমুখি হওয়ার পরে আচমকাই মার্কিন ড্রোনটির উপরে জ্বালানি ঢেলে দেয় সুখোই যুদ্ধবিমানটি। তার পরে আচমকাই ড্রোনটির ধাক্কা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়।

ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলতে মানতে রাজি নয় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা। তাঁদের মতে, ইচ্ছাকৃতভাবেই ওই ঘটনা ঘটিয়েছে রুশ যুদ্ধবিমানটি। হোয়াইট হাউসের জাতীয নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘মার্কিন ড্রোন ধ্বংস নিয়ে মস্কোর পক্ষ থেকে যে সাফাই দেওয়া হচ্ছে, তা কোনও মতেই বিশ্বাসযোগ্য নয়।আমরা ধ্বংস হয়ে যাওযা ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই