মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ  হতে চলেছে  টিকটক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধ হতে চলেছে টিকটক। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি বিল পাস হয়ে গিয়েছে । ১৩ মার্চ কংগ্রেসে পক্ষে ৩৫২ ভোট এবং বিপক্ষে ৬৫ ভোট দিয়ে টিকটক নিয়ে একটি বিল অনুমোদন হয়েছে। বর্তমানে বিলটি মার্কিন সিনেট, এরপর প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউসে পাঠান হয়েছে।  

মার্কিন কংগ্রেসে এই বিলটি উত্থাপন করেন রিপাবলিকান সদস্য মাইক গল্লাগহার। তিনি জানিয়েছেন, চিনা টিকটক অ্যাপটি কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রণ করে । তাই অবিলম্বে এই অ্যাপটি মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ এই বিল নিয়ে পোস্ট করে জানান হয়েছে, ‘টিকটক একটি জাতীয় নিরাপত্তা ইস্যু। সিনেটকে অবশ্যই এটি গ্রহণ করতে হবে এবং এটি পাস করতে হবে।‘ গত জানুয়ারি মাসে প্রকাশিত হওয়া তথ্য অনুসারে, মার্কিন  যুক্তরাষ্ট্রের  টিকটক এবং চিনের বাইটড্যান্সের মধ্যে ডাটা শেয়ার ত্রুটিপূর্ণ ছিল। তাইব্যবহারকারীদের তথ্যও অরক্ষিত হয় পড়েছে।

উল্লেখ্য, বর্তমানে প্রায় প্রায় ১৭ কোটি মার্কিনির ব্যবহৃত টিকটক ব্যবহার করে।  তবে জানা গিয়েছে,  এই টিকটক বন্ধটির বিরোধীতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কিশোর এবং কিশোরিরা। এই নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বুধবার বলেন, ‘আমরা দেখতে চাই সিনেট দ্রুত পদক্ষেপ নেবে।‘ তবে কবে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধ হবে টিকটক তা এখন জানা যায়নি।

দীপাবলির আগে বাজারে হাজির Hero Destini 110, দাম শুনলে চমকে যাবেন!

দিল্লিতে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, মৃত ৪ শ্রমিক

185Hz স্ক্রিন ও ৯,০০০mAh ব্যাটারি সহ বাজারে এল iQOO 12

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

ক্যানসারে আক্রান্ত প্রিয়জন! সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তিকর দাবিতে বিভ্রান্ত হবেন না

ফ্রিজের সবজি খেলে শরীরের ক্ষতি হয়? কী বলছেন বিশেষজ্ঞরা?

বারবার প্রস্রাবের সংক্রমণ? কিডনি সুস্থ রাখতে করুন এই ৩ যোগাসন

কর্মক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, সংসারে খরচ বাড়বে, রাস্তাঘাটে বাইক আস্তে চালান

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের