ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ একাধিক এলাকায় পরপর বিস্ফোরণ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ক্রমশ তীব্র হচ্ছে। টানা ১১ দিন ধরে বিভিন্ন এলাকায় হামলা চালানোর পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আমেরিকার সামরিক অভিযান। তেহরান-সহ একাধিক প্রদেশে বিস্ফোরণের খবর মিলেছে। একই সময়ে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কূটনৈতিক উদ্যোগও কার্যত থমকে গিয়েছে। সংঘাতের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ হরমুজ প্রণালি ঘিরে উদ্বেগ বাড়ছে, যার প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও।

বুধবার (২২ জুলাই) ভোরে তেহরান সহ ইরানের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সর্বশেষ অভিযানে বিমান রাখার হ্যাঙ্গার এবং ড্রোন সংরক্ষণাগারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছিলেন। এদিকে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি পাকিস্তান সফরে গিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন। তবে সেই আলোচনার পরও নতুন কোনও সমঝোতার ইঙ্গিত মেলেনি। ফলে কূটনৈতিক প্রচেষ্টা কার্যত অচল অবস্থায় রয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ‘ইরানের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে আমেরিকার কোনও আগ্রহ নেই।’ পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার আশপাশেও ভবিষ্যতে হামলা চালানো হতে পারে।

আরও পড়ুন: জলের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের চারজন, বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে ৩১

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, তেহরান ছাড়াও বুশেহর, পূর্ব আজারবাইজান, হামাদান, হরমুজগান, খুজেস্তান এবং সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ও আশপাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালি, যা বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। মঙ্গলবার এই প্রণালিতে একটি তেলবাহী জাহাজে হামলার পর নাবিকদের জাহাজ ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়। একই সময়ে বাহারিন, জর্ডান এবং কুয়েত থেকেও হামলার খবর সামনে এসেছে। যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলারের গণ্ডি ছাড়িয়ে যায়। পাশাপাশি আমেরিকায় সাধারণ মানের পেট্রোলের গড় মূল্যও প্রতি গ্যালনে ৪ ডলারে পৌঁছেছে।

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য