গাজা পুনর্দখল নিয়ে ইজরায়েলকে সতর্ক করল আমেরিকা

Share:

আর্ন্তজাতিক ডেস্ক: গত অক্টোবর মাসে গাজা থেকে ইজরায়েলের উপর হওয়া হামাস গোষ্ঠীর রকেট হামলায় নিহত প্রায় কয়েক হাজার মানুষ। হামাস গোষ্ঠী পণবন্দি করে ২০০ জনের বেশি ইজরায়েলিকে। তারপর থেকেই গাজাকে হামাস মুক্ত করতে হামলা চালাচ্ছে ইজরায়েল। বোমা বর্ষণের তীব্রতায় ইতিমধ্য়েই ভয়াবহ পরিস্থিতি প্য়ালেস্তাইনের গাজার। বন্ধ খাবারের সরবরাহ। অভুক্ত হাজার হাজার শিশু। সাথে বেড়ে চলেছে মৃত্য়ু মিছিল।

নিউইয়র্ক টাইমস প্রকাশিত হয়েছে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধ শেষ হওয়ার পর তেল আভিভ প্যালেস্তাইনের সুরক্ষার সমস্ত ব্যবস্থা করবে। প্যালেস্তাইনে, বিশেষ করে গাজায় মানবিক সহায়তার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

হোয়াইট হাউস(White House) ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন যে “প্রেসিডেন্ট বাইডেন(Joe Biden) ইজরায়েলি বাহিনীকে গাজায় পুনরায় আক্রমণ চালাতে নিষেধ করেছেন। এটি ইসরায়েলের(Israel) জন্য ভাল নয়; এটি ইসরায়েলি জনগণের জন্য ভাল নয়।” হোয়াইট হাউস এও জানিয়েছে যে, যারা হামাসের পথ চলতে চায় না গাজা তাদের দ্বারা শাসিত হওয়া উচিত। ইজরায়েল একটি অনির্দিষ্ট সময়ের জন্য সামগ্রিকভাবে গাজার নিরাপত্তার দায়িত্ব নিক। গাজার দখল নেওয়া ইজরায়েলের জন্য একটি বড় ভুল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গত সপ্তাহে বেসামরিক ব্যক্তিদের গাজা ছেড়ে যাওয়ার জন্য সামরিক যুদ্ধ বিরতি দেওয়ার কথাও বলেছেন।

অন্যদিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর(Benjamin Netanyahu) একজন সিনিয়র উপদেষ্টা মার্ক রেগেভ জানিয়েছেন, গাজা দখল করার কোনও পরিকল্পনা নেই ইজরায়েলের। সোমবার এবিসি নিউজে নেতানিয়াহু মন্তব্য করেছেন, যুদ্ধ শেষ হওয়ার পরে অনির্দিষ্ট সময়ের জন্য গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব ইজরায়েল নেবে।

সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মাত্র এক মাসের কম সময়ে, ইজরায়েলর অব্যাহত বিমান হামলায় এখনও পর্যন্ত ১০ হাজারের বেশি প্য়ালেস্তাইনবাসী নিহত হয়েছেন। এদের মধ্যে ৬৫ শতাংশই নারী ও শিশু।  যদিও ইজরায়েল সরকারের এই রিপোর্টের সাথে এক মত নয়। অন্য়দিকে রাষ্ট্রপুঞ্জের হিসেব অনুযায়ী, ২১ মাস আগে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযানে প্রায় ৯ হাজার ৭০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যতজন নিহত হয়েছে, এই এক মাসে তার চাইতেও বেশি প্য়ালেস্তাইনবাসীদের(Palestine) হত্যা করেছে ইজরায়েল সেনারা।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা