ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ১৬৪ জন নিহত, আহত ৯৭১, শোকপ্রকাশ মোদির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভেনিজুয়েলায় বৃহস্পতিবার (ভারতীয় সময়) পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১৬৪ জন প্রাণ হারিয়েছেন এবং ৯৭১ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলো ধসে পড়া ভবনের নিচে আটকে থাকা মানুষদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুসারে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং এটি রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে আঘাত করে। মাত্র এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি অঞ্চলটিকে প্রবলভাবে কাঁপিয়ে দেয়। এই দুর্যোগের মানবিক ক্ষয়ক্ষতি অত্যন্ত মারাত্বক হতে পারে। সংস্থাটি সতর্ক করেছে, ব্যাপক প্রাণহানি ও বিস্তৃত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রাথমিক অনুমান অনুসারে মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষ পর্যন্ত হতে পারে।  

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুল, মেট্রো ও রেল যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করতে সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে। কারাকাসের চাকাও পৌরসভার মেয়র গুস্তাভো দুকে জানান, ভূমিকম্পের পর বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। উদ্ধারকারীরা ইতোমধ্যে একটি ভবন থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করেছেন। ঝুঁকি থাকায় তিনি বাসিন্দাদের খোলা জায়গায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। উপকূলীয় রাজ্য ফ্যালকনের গভর্নর ভিক্টর ক্লার্ক জানিয়েছেন, সেখানে ২২ জন আহত হয়েছেন এবং ১৫ জন প্রাপ্তবয়স্ক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে তল্লাশি চলছে।

আরও পড়ুন: ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে যে ক্ষতি হয়েছে তাতে আমি গভীরভাবে মর্মাহত। ভারতের জনগণের পক্ষ থেকে ভেনিজুয়েলার সরকার ও জনগণের প্রতি বিশেষ করে যারা প্রিয়জন হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই দুঃসময়ে ভারত সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।’

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

প্রথম ডেটে ১ লক্ষ খরচ, প্রেমের প্রস্তাব নাকচ করতেই টাকা ফেরত চাইল যুবক, মহিলার স্ক্রিনশট ভাইরাল

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক

ওয়েস্ট ইন্ডিজকে বধ করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো তিলক-কুলদীপের

মালদায় বিজেপি বুথ সভাপতির ছেলের রহস্যমৃত্যু, খামার থেকে উদ্ধার মৃতদেহ

অ্যাম্বুল্যান্সে এসে ATM লুঠ! নাইটি পরা দুষ্কৃতীদের কীর্তি ধরা পড়ল সিসিটিভিতে

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

সুদানের স্বর্ণখনিতে আকাশপথে ভয়াবহ হামলা মিশরের, নিহত ৭২ শ্রমিক

জলপথে বড় হামলা! পাকিস্তানি কোস্ট গার্ডের ১৩ সদস্যকে হত্যার দাবি BLA-র

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…