খাওয়ার সময় বিপত্তি! গলায় খাবার আটকে হৃদরোগে আক্রান্ত কিংবদন্তি কোরিয়ান অভিনেতা

বাড়িতে খাবার খেয়ে অসুস্থ হয়ে গেলেন দক্ষিণ কোরিয়ার প্রবীণ অভিনেতা আহন সুং কি। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: খাবার গলায় আটকে অসুস্থ হয়ে পড়লেন দক্ষিণ কোরিয়ার প্রবীণ অভিনেতা আহন সুং কি। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, বাড়িতে খাবার খাওয়ার সময় খাবার তাঁর গলায় আটকে যায়। এবং শ্বাসকষ্ট শুরু হয়। তখনই তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপরে বাড়িতেই ডাক্তার ডাকা হয়। কিন্তু পরিস্থিতির বেগতিক দেখে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়। গতকাল ৩০ ডিসেম্বর প্রবীণ অভিনেতা কে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর। তিনি একই দিনে বিকেল ৪ তে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে খবর।

তাঁর অসুস্থতার খবরে কোরিয়ান চলচ্চিত্র শিল্পে শোক নেমে এসেছে। এবং বিশ্বব্যাপী তাঁর ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাঁর অসুস্থতার সত্যতা নিশ্চিত করে আহন সুং কি-এর সংস্থা আর্টিস্ট কোম্পানি জানিয়েছে,গতকাল অভিনেতার বাসভবনে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যখন খেতে খেতে আচমকাই অভিনেতার শ্বাসরোধ শুরু হয় এবং তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) করা হয়। পরে তাঁকে নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি করা হয়, যেখানে তিনি নিবিড় চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, অভিনেতার অবস্থা এখন স্থিতিশীল।

তাঁর সুস্থতার প্রার্থনা করছেন অনুরাগীরা। আহন সুং কি ২০১৯ সালে, প্রথম প্রকাশ করেছিলেন যে, তিনি ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। দক্ষিণ কোরিয়ান সিনেমার অন্যতম স্তম্ভ আহন সুং কি। প্রায় ছয় দশক ধরে তিনি কোরিয়ান ইন্ডাস্ট্রিতে রাজ করছেন। ১৩০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। একজন অভিনেতা হিসেবে তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে কোরিয়ান বিনোদনে অবদান রেখেছেন। ২০১৯ সালের দ্য ডিভাইন ফিউরি চলচ্চিত্রে তাঁকে শেষবার দেখেছে ভক্তরা।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!