চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এআই দ্বারা পরিচালিত অত্যাধুনিক গোপন অস্ত্র ইরানের ঝুলিতে

নিজস্ব প্রতিনিধি : অতিগোপনীয় কিছু অত্যাধুনিক অস্ত্র রয়েছে ইরানের ভাঁড়ারে। এই অস্ত্রগুলো এআই প্রযুক্তি দিয়ে চালিত হয়। এমন তথ্যই জানিয়েছেন ইরানের স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমারস হেইদারি। তাঁর কথায়, ইরানের হাতে বহু ভালো, অত্যাধুনিক অস্ত্র রয়েছে। যেগুলোকে এখনো ইরান জন সম্মুখে আনেনি। নিজেদের কৌশল গোপন রাখতেই এই অস্ত্রগুলো এখনো গোপনেই রাখা রয়েছে। এই অস্ত্রগুলোর বিষয়ে এখনও কোথাও কিছু জানানো হয়নি।

তিনি আরও জানিয়েছেন, অস্ত্রগুলো সম্পর্কে কোথাও কিছু বলা না হলেও এগুলো যথেষ্ট সক্রিয়। ব্যবহারের জন্য উপযোগী। তাঁর কথায়, ইরান-ইরাক যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের স্থলবাহিনীর মধ্যে একটি বড় পরিবর্তন এসেছে। বর্তমানে স্থল বাহিনীটি আধুনিক ও দ্রুত হস্তক্ষেপে সক্ষম। অতি শক্তিশালী ক্ষমতা অর্জন করেছে। বর্তমান সময়ে ইরানের এই বাহিনীকে সহজে দ্রুত গতিতে প্রয়োজনীয় জায়গায় মোতায়েন করা হতে পারে।

স্থলবাহিনীটির নিরাপত্তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাইজন্য বাহিনীর ওপর নজরদারি এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সেই উন্নত প্রযুক্তি ব্যবহার করেই অত্যাধুনিক অস্ত্র ভাঁড়ারে মজুত করেছে ইরান।

সূত্রের খবর, ইরানের বিভিন্ন সীমান্ত অঞ্চলে ১০টি ডিভিশন মোতায়েন করা হয়েছে। এগুলো গোয়েন্দা ও প্রতিরক্ষার দিক থেকে পূর্ণভাবে সক্ষম। তাই বলে কোনও ধরনের অশান্তি বা হুমকি দেওয়া হচ্ছে না তা নয়। প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতবছরের শেষ দিকে ইরানের স্থলবাহিনী দেশের পূর্ব, পশ্চিম এবং উপকূলীয় এলাকায় বড় বড় সামরিক মহড়া চালিয়েছে। আধুনিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে হেইদারি বলেন, সাইবার হামলার হুমকি মোকাবেলায় ইরান সেনাবাহিনী বিশেষ ইউনিট গঠন করেছে। এই ইউনিটগুলো প্রযুক্তিগত ভাবে উন্নত। সম্প্রতি প্রেসিডেন্ট  ইরানের সেনাবাহিনীকে আঞ্চলিক এক শক্তি হিসেবে উল্লেখ করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

১২ টি যুদ্ধজাহাজ ও ১০ হাজার সেনা নিয়ে হরমুজ ঘিরল আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ