চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাশে আছি’, পাকিস্তানকে আশ্বাস ইউনূসের বিদেশ উপদেষ্টার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। ধর্মের তাস খেলে মুসলিম দেশগুলিকে পাশে টানতে আসরে নেমেছে পাকিস্তান সরকার। সেই লক্ষ্যেই গতকাল সোমবার (৫ মে) তদারকি সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনকে ফোন করেছিলেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশহাক দার। ফোনালাপের সময়ে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ‘ভারতের সঙ্গে যে কোনও লড়াইয়ে পাকিস্তানের পাশে থাকবে বাংলাদেশের তদারকি সরকার। প্রয়োজন সামরিক সাহায্য করবে।’ বাংলাদেশের বিদেশ উপদেষ্টার আশ্বাসে যে ইসলামাবাদ যথেষ্টই খুশি, তা লুকোননি ঢাকায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত তথা আইএসআইয়ের ডিপ অ্যাশেট সৈয়দ মারুফ আহমেদ। লুকোছাপা না রেখে উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেছেন, ‘এই কারণেই তো শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করেছিলাম।’

পাক দূতাবাসের এক আধিকারিক জানিয়েছেন, ‘গতকাল সোমবার দীর্ঘক্ষণ ধরে তদারকি সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে কথা বলেন পাক বিদেশমন্ত্রী ইশহাক দার। পহেলগাঁও কাণ্ড নিয়ে দিল্লি অকারণে পাকিস্তান সরকারকে কাঠগড়ায় তুলে অপপ্রচার চালিয়েছে বলে জানান। শেখ হাসিনা জমানার অবসানের পরে ঢাকার সঙ্গে ইসলামাবাদের যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে, তাতে মোদি সরকারের রাতের ঘুম উবেছে দাবি করেন পাক বিদেশ মন্ত্রী। তাঁর ওই কথায় সহমত পোষণ করেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা।’

পক দূতাবাসের আধিকারিকের কথায়, ‘ভারতের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন ইশহাক দার। জবাবে   পাকিস্তানের পাশে থাকার পূর্ণ প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা বলছেন, ‘ভারতের দাদাগিরি অসহ্যকর হয়ে দাঁড়িয়ছে। তাই দিল্লির বিরুদ্ধে লড়াইয়ে ইসলামাবাদের পাশে থাকবে ঢাকা। যে কোনও সাহায্যের জন্য প্রস্তুত। যদি বাংলাদেশের কাছ থেকে পাকিস্তান সামরিক সাহায্য চায়, তাহলে তা দেওয়া হবে।’ দিল্লির দাদাগিরি রুখতে ঢাকা ও ইসলামাবাদের আরও কাছাকাছি আসা ও বিভিন্ন ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির উপরেও বিশেষ জোর দিয়েছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ