জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই জোর দুঃসংবাদ আমেরিকা ও সৌদি আরবের। লোহিত সাগরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ‘বাব আল-মান্দেব’ প্রণালির দখল নিল ইরান সমর্থিত ইয়েমেনের হুতি জঙ্গিরা।   আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) লোহিত সাগরের বাব আল-মান্দেব নৌপথের ঠিক মাঝখানে অবস্থিত একটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে হুতিরা। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলির জাহাজ ওই জলপথ থেকে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

হরমুজ প্রণালির মতো ‘বাব আল মান্দেব’ প্রণালিও জ্বালানি পরিবহণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। হরমুজ প্রণালি দিয়ে যেমন বিশ্বের ২০ শতাংশ জ্বালানি সরবরাহ হয়, তেমনই ‘বাব আল মান্দেব’ প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। সৌদি আরবের তেলের সিংহভাগই এই পথ দিয়ে রফতানি করা হয়। তাছাড়া বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজগুলোও এই পথ ব্যবহার করে। ফলে ‘বাব আল মান্দেব’ প্রণালি বন্ধ হলে অনেকটাই চাপে পড়বে সৌদি আরব ও আমেরিকা।

ইরান-সমর্থিত হুতিরা গত সপ্তাহে বাব আল-মান্দেব এলাকায় সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরুর পর থেকে কয়েক শ মানুষ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবারই ইয়েমেনের সরকারি বাহিনীর হাত থেকে মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়েছিল।  হুতিদের লাগাতার হামলার মুখে পড়ে ময়উন দ্বীপ (পেরিম নামেও পরিচিত) থেকে হঠে গিয়েছিল ইয়েমেনের সরকারি বাহিনী। তার পরেই সশস্ত্র হুতি যোদ্ধাদের বহনকারী নৌকাগুলো ওই দ্বীপে পৌঁছায়। বাব আল-মান্দেব এলাকা ও প্রণালির ঠিক মাঝখানে অবস্থিত ময়উন দ্বীপের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে হুতিরা।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ