মাদুরোর উত্তরসূরি হিসেবে দায়িত্ব পেলেন এক মহিলা নেত্রী, কে তিনি?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়ালার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করেছে মার্কিন সেনা। এবার উত্তরসূরি হিসেবে তাঁর দায়িত্ব সামলাবেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তাঁকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামালানোর জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। প্রশাসনিক কাজ ও জাতীয় নিরাপত্তা রক্ষার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাদুরোর অনুপস্থিতি দেশের জন্য যাতে খারাপ পরিস্থিতির সৃষ্টি না করে তার জন্য এই সিদ্ধান্ত। দেশ চালানো, সরকার চালানো, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আইনী ব্যবস্থা নেওয়া হবে। সংবিধান মেনেই ডেলসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংবিধানের ২৩৩ ও ২৩৪ ধারায় বলা আছে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে দায়িত্বভার বর্তাবে ভাইস প্রেসিডেন্টের ওপরে। প্রেসিডেন্টের পদের সঙ্গে তিনি অর্থ ও তেলমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

কে এই ডেলসি? বছর ৫৬-র ডেলসির জন্ম কারাকাসে। ভেনেজুয়েলার সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন। প্রায় ২০ বছরের বেশি সময় ‘চাভিজমো’-র আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। ডেলসির ভাই হোর্হে রদ্রিগেজ এবং তিনি নিজে চাভেজের আমল থেকেই ক্ষমতার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত তথ্য ও যোগাযোগমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। তারপরে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিদেশমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মাদুরো সরকারের বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘন থেকে আন্তর্জাতিক সমালোচনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।

ভেনেজুয়েলারা জন্য একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। তাই এবার তাঁর কাঁধেই দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলাতে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেবে এলন মাস্কের স্টারলিংক। রবিবার এমনই ঘোষণা করেছে স্টারলিঙ্ক। সোশ্যাল মিডিয়ায় বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে এলন মাস্কের সংস্থাটি।

 

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে