Omicron: শুরু হয়েছে গোষ্ঠীসংক্রমণ, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দেড় থেকে তিনদিনের মধ্যে আক্রান্তের সংখ্যা দ্বিগুন হয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  করোনার নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে এবার রীতিমতো উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শনিবার তাদের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, করোনার নতুন এই প্রজাতি ৮৯টি দেশে ছড়িয়ে পড়ার পাশাপাশি দেড় থেকে তিনদিনের মধ্যে আক্রান্তের সংখ্যা দ্বিগুন হয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ। যা রীতিমতো উদ্বেগের। হু জানিয়েছে, লক্ষ্য করে দেখা গিয়েছে, ঘনবসতিপূর্ণ এলাকা এখন এই ভাইরাসের আঁতুরঘড় হয়ে উঠেছে।

যেটা আরও বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ভাবিয়ে তুলেছে, তা হল করোনার নতুন এই প্রজাতির ব্যাপারে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও তথ্য পাননি গবেষকেরা।হু-য়ের তরফ থেকে বলা হয়েছে, ‘করোনার নতুন এই প্রজাতির বিষয়ে এখনও পর্যন্ত তেমন কোনও তথ্য হাতে আসেনি। ফলে, এই ভাইরাসে একজন আক্রান্ত হলে তাঁর শারীরিক অবস্থার কতটা অবনতি হতে পারে তার অনুমান করা সম্ভব হচ্ছে না।’বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ডেল্টার থেকেও এই ভাইরাস মারাত্মক আকারে ছড়িয়ে পড়তে পারে।

করোনার নতুন প্রজাতি ভারতেও তার জাল বিস্তার করতে শুরু করেছে। দেশের নানা প্রান্ত থেকে করোনায় আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। শনিবার রাত পৌনে নটা নাগাদ প্রাপ্ত খবরে জানা গিয়েছে, মহারাষ্ট্রে নতুন করে আটজন, কর্নাটকে ছ জন, কেরলে চারজন করোনার নতুন ভ্যারিয়েন্টের শিকার।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর