পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান কে? জল্পনায় চার নাম

তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিদায়ী সেনাপ্রধান বাজওয়ার ঘনিষ্ঠ হওয়ায় আসিম মুনীর পরবর্তী সেনাপ্রধানের দৌড়ে অনেকটাই এগিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আগামী নভেম্বর মাসেই অবসর নিচ্ছেন পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া (Gen Qamar Javed Bajwa)। আর তাঁর পরে কে দেশের সেনাবাহিনীর হাল ধরবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। পরবর্তী সেনাপ্রধান হওয়ার দৌড়ে রয়েছে চার নাম। তাঁরা হলেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনীর (Lt-Gen Asim Munir), লেফটেন্যান্ট জেনারেল শাহির শামসাদ মির্জা (Lt-Gen Sahir Shamshad Mirza), লেফটেন্যান্ট জেনারেল আজহার আব্বাস (Lt-Gen Azhar Abbas) ও লেফটেন্যান্ট জেনারেল নৌমান মাহমুদ (Lt-Gen Nauman Mehmood)। এর মধ্যে আসীম মুনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (জিএইচকিউ), শাহির মির্জা রাওয়ালপিণ্ডির কর্পস কমান্ড্যার ও আজহার আব্বাস চিফ অফ জেনারেল স্টাফ ও নৌমান মাহমুদ ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রেসিডেন্ট পদে কর্মরত। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিদায়ী সেনাপ্রধান বাজওয়ার ঘনিষ্ঠ হওয়ায় আসিম মুনীর পরবর্তী সেনাপ্রধানের দৌড়ে অনেকটাই এগিয়ে।

পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার (Gen Qamar Javed Bajwa) নভেম্বরে অবসর নেওয়ার কথা থাকলেও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Former Minister Imran Khan) ক্ষমতায় ফেরা আটকাতে তাঁকেই ফের আরও এক মেয়াদের জন্য সেনাপ্রধান পদে রেখে দেওয়া হতে পারে চর্চা শুরু হয়েছে। কেননা, প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে বাজওয়ার সম্পর্ক আদায়-কাচকলায়। প্রধানমন্ত্রী থাকাকালীনই বাজওয়াকে (Gen Qamar Javed Bajwa) অপসারিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইমরান। আর সেই খবর জানার পরেইপাকিস্তান তেহরিকে ইনসাফ সরকারের পতনের জন্য সক্রিয় হয়েছিলেন বর্তমান সেনাপ্রধান।

যদিও সেনাবাহিনীর অধিকাংশ শীর্ষ আধিকারিক চান, বর্তমান সেনাপ্রধানকে আরও এক মেয়াদের জন্য পুনর্নিয়োগ না করে নতুন কাউকে বেছে নেওয়া হোক। কেননা, বাজওয়ার জমানায় সেনাবাহিনীর বিশ্বাসযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকেছে। সাধারণ মানুষ প্রকাশ্যেই সেনাবাহিনীর সমালোচনা করছেন। প্রাক্তন সামরিক শাসক পারভেজ মুশাররফের বিরুদ্ধে যেভাবে সাধারণ মানুষ পথে নেমেছিলেন, তার পুনরাবৃত্তি ঘটতে পারে বলেও মনে করছেন অনেকে। সূত্রের খবর, চলতি মাসের শেষের দিকেই পরবর্তী সেনাপ্রধান বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। সেপ্টেম্বরের মাঝামাঝি নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হতে পারে।

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ