‘মিথ্যা খবর’ সম্প্রচারের অভিযোগে BBC-র বিরুদ্ধে ১০০০ কোটি ডলারের মামলা ঠুকলেন ট্রাম্প

'মিথ্যে খবর' সম্প্রচারের জন্যে বিবিসি-কে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প, এবার আইনি পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘মিথ্যে খবর’ সম্প্রচারের জন্যে বিবিসি-কে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প, এবার আইনি পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার (১৫ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসির বিরুদ্ধে ১০০০ কোটি ডলারের মামলা ঠুকেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বিবিসি-র বিরূদ্ধে মানহানি-সহ মিথ্যা উস্কানিমূলক খবর পরিবেশ করার অভিযোগ করে ছেন। মামলার ৩৩ পাতার নথিতে এমনটাই উল্লেখ করা রয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২১ সালে। যে বছর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং জিতে গিয়েছিলেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। তখন বিবিসি-র সম্পাদিত একটি তথ্যচিত্রে দেখানো হয়েছিল, সেই বছর আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে ফলপ্রকাশের পরে ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হামলা করেছিল উত্তেজিত জনতা। সেই হামলার আঙুল উঠেছিল সদ্য পরাজিত প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে। অর্থাৎ বিবিসি-র তথ্যচিত্রে দাবি করা হয়েছিল যে, প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার কারণে ট্রাম্পই হামলাকারী জনতা দের ক্ষিপ্ত করেছিলেন ওয়াশিংটন হিলে হামলার জন্যে। তাঁর নির্দেশেই এই হামলার ঘটনা ঘটেছিল। বিবিসি-র ওই তথ্যচিত্রে ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটনের এক অনুষ্ঠানে ট্রাম্পের দু’টি আলাদা আলাদা বক্তব্যকে জুড়ে দেওয়া হয়েছিল। যা শুনে স্পষ্ট মনে হয়েছিল যে, ক্যাপিটল হিলে হামলার জন্য ট্রাম্প প্রত্যক্ষ উস্কানি দিয়েছিলেন।

এই ঘটনার পরে বিশ্ব জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। বিবিসি-র ওই তথ্যচিত্রের বিরুদ্ধে প্রথমে প্রতিবাদ জানিয়েছিলেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিনা লেভিট। তিনি দাবি করেছিলেন যে, কখনই এই ধরনের কোনও হিংসাত্মক কার্যকলাপের প্ররোচনা দেননি ডোনাল্ড ট্রাম্প। এরপর বিবিসি-র বিরুদ্ধে তথ্য বিকৃত করার অভিযোগ তোলে দেশেরই একটি সংবাদপত্র। যদিও বিপাকে পড়ে তথ্যচিত্রটির ভুল সম্পাদনার জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছিল বিবিসি। তারা বলেছিল, ট্রাম্পের সম্মানহানির লক্ষ্যে তারা কিছুই করেনি। ট্রাম্প বিবিসি-কে ভুল বুঝছে বলেও দাবি করেছিলেন সংস্থার চেয়ারম্যান সমীর শাহ। ইস্তফা দেন বিবিসি-র ডিরেক্টর জেনারেল টিম ডেভি এবং সংবাদ বিভাগের সিইও ডেবোরা টার্নেস।

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল