পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দিচ্ছে চিন, উদ্বিগ্ন দিল্লি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ‘শত্রুর শত্রু আমার বন্ধু’ এমন নীতি মেনেই ভারতের চিরশত্রু  পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চিন।  পাকিস্তানকে ৪০টি শেনইয়াং জে-৩৫ পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে শি জিনপিংয়ের সরকার। এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পেলে স্টেলথ প্রযুক্তি ব্যবহারকারী স্বল্প কয়েকটি দেশের তালিকায় পাকিস্তানও যুক্ত হবে।  আর ওই খবর জানাজানি হতেই কার্যত ঘুম উড়েছে মোদি সরকারের। কেননা, এই মুহুর্তে ভারতের বায়ুসেনার ভান্ডারে এত অত্যাধুনিক প্রযুক্তির কোনও যুদ্ধবিমান নেই। দেশীয় প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান বায়ুসেনার ভান্ডারে যুক্ত হতে আরও ১০ বছর লাগবে।

বায়ুসেনার প্রাক্তন আধিকারিক তথা অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন অজয় আহলাওয়াত জানিয়েছেন, পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান চালানো এবং ব্যবহার করার কলাকৌশল রপ্ত করতে পাকিস্তানি বায়ুসেনার চালকরা ছয় মাসের বেশি সময় ধরে চিনে প্রশিক্ষণ নিচ্ছেন। পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের যে সংস্করণ পাকিস্তান পাচ্ছে, সেটা মূলত এফসি-৩১। যা জে-৩৫ এর রপ্তানি সংস্করণ। নির্ধারিত সময়ের আগেই পাকিস্তানকে ওই শক্তিশালী যুদ্ধবিমান দিচ্ছে চিন। আর তাতেই সিঁদূরে মেঘ দেখছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

বায়ুসেনার প্রাক্তন আধিকারিক তথা অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন অজয় আহলাওয়াতের কথায়, ‘দীর্ঘদিন ধরেই পাকিস্তানের তুলনায় ভারতীয় বায়ুসেনা প্রশিক্ষণ, কৌশল ও বহুমুখী সরঞ্জাম ব্যবহারে এগিয়ে ছিল। কিন্তু জে-৩৫ যুক্ত হলে সেই পার্থক্য কমে যেতে পারে।  যদি জে-৩৫ এর কোনও সংস্করণ পাকিস্তানের হাতে যায়, তাহলে সেটা ভারতের জন্য উদ্বেগের বিষয় হবেই।’

প্রাক্তন বায়ুসেনা আধিকারিক এয়ার মার্শাল সঞ্জীব কাপুরও তাঁর উদ্বেগ প্রকাশ করে বলেছেন ‘চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পাকিস্তান চিন থেকে ৪০টি যুদ্ধবিমান পেয়ে যাবে। আর আমাদের নিজের তৈরি এএমসিএ আসতে অন্তত ৯-১০ বছর লাগবে। এটা বড় অস্বস্তির।’ তিনি পরামর্শ দিয়েছেন, ‘পাকিস্তানের সঙ্গে লড়তে রাশিয়ার সুখোই-৫৭ যুদ্ধবিমান কেনার দিকে নজর দেওয়া প্রয়োজন প্রতিরক্ষা মন্ত্রকের। কেননা, সুখোই-৫৭ এফ-৩৫ থেকেও ভাল। আমাদের অস্ত্র, রাডার ও অন্যান্য প্রযুক্তির সঙ্গে বেশ ভালভাবে খাপ খায়।’

 

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের