‘খামেনির মতোই পরিণতি হবে’, ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইজরায়েলের রক্ষা মন্ত্রীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক:   মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। তার মধ্যেই ইরান জুড়ে চলছে তাঁদের দেশের প্রয়াত শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠান। যিনি গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় প্রয়াত হয়েছেন। এরই মধ্যে ফের ইরানকে কড়া হুঁশিয়ারি দিল ইজরায়েল। প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কার্তজ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানের বর্তমান নেতৃত্ব যদি ইজরায়েলের বিরুদ্ধে কোনও ধরনের আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে তাদেরও প্রাক্তন সর্বোচ্চ নেতা আলি খামেনির মতো পরিণতি হতে পারে।  

ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, আলি খামেনি ইজরায়েলকে ধ্বংস করার পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে যেকোনো ইরানি নেতাকেই একই পরিণতি ভোগ করতে হবে  হুমকি  দিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কার্তজ বলেন, ইজরায়েল নিজের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় যে কোনও পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি বলেন, ইরান যদি আবারও হামলা বা উসকানিমূলক কার্যকলাপ চালায়, তাহলে ইজরায়েল কঠোর জবাব দেবে এবং প্রয়োজন হলে সরাসরি সামরিক অভিযান চালাতেও পিছপা হবে না।

আরও পড়ুন: তেহরানের আকাশসীমা বন্ধ করল ইরান, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

ইজরায়েলের এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের নেতৃত্ব বা জনগণের বিরুদ্ধে কোনও হুমকি এলে তার তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেওয়া হবে। এমনকি ইরান জাতিসংঘের কাছেও বিষয়টি তুলে ধরে ইজরায়েলের বক্তব্যের নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সংঘাতের পর দুই দেশের সম্পর্ক আরও তলানিতে পৌঁছেছে। তাঁরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয় পক্ষের কড়া বক্তব্য পরিস্থিতিকে আবারও অস্থির করে তুলতে পারে। কূটনৈতিক মহলের আশঙ্কা, একে অন্যকে এই ধরনের  হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে।

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা