তেহরানের আকাশসীমা বন্ধ করল ইরান, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরান জুড়ে এখন শোকের আবহ। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হয়েছে। ইরানের মানুষরা চোখের জলে শেষ বিদায় জানাচ্ছেন তাঁদের প্রিয় নেতাকে। ইরানের রাজপথে নেমেছেন লক্ষ লক্ষ মানুষ। এই অনুষ্ঠান উপলক্ষ্যে সোমবার (৬ জুলাই) তেহরানের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। তবে কেন এই সিদ্ধান্ত তা নিয়েও শুরু হয়েছে চর্চা। 

জানানো হয়েছে,  রবিবার (৫ জুলাই) ইরান জুড়ে  বিমান চলাচল স্বাভাবিক থাকলেও সোমবার তেহরানে আয়োজিত খামেনির শেষকৃত্যের মূল অনুষ্ঠানের সময় আকাশসীমা পুরোপুরি বন্ধ থাকবে। অনেকেই বলেছেন,  খামেনির শেষকৃত্যের অনুষ্ঠানে বহু মানুষ সোমবেত হয়েছেন। তাঁদের উপর শত্রুদের যে কোনও ধরণের  হামলার এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  ইরানের  বিমান চলাচল সংস্থার ঘোষিত সূচি অনুযায়ী, সোমবার তেহরানে খামেনির শেষকৃত্যের অনুষ্ঠানে জনসাধারণের অংশগ্রহণের সময় মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত বিমান চলাচল স্থগিত থাকবে। তবে মঙ্গলবার (৭ জুলাই) মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করবে।  তবে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকবে। 

আরও পড়ুন:  প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুপুরী মহারাষ্ট্র, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ 

 ইরানি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই) উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের আকাশসীমা এবং শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে কারণ ওই দিনেই খামেনিকে  সমাধিস্থ করা হবে।  ৭ ও ৮ জুলাই দেশের বাকি অংশে  বিমান চলাচল স্বাভাবিক থাকবে। তবে শেষ দিনের  অনুষ্ঠানের সময় মাশহাদের আকাশসীমা বন্ধ থাকবে। সরকারি সূচি অনুযায়ী, ইরানের সাধারণ মানুষ  খামেনিকে শেষ  বিদায়  দেওয়ার পর সোমবার তেহরানে মূল  শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার (৭ জুলাই) বাকি রীতিনীতি কুম শহরে অনুষ্ঠিত হবে। পরদিন বুধবার (৮ জুলাই) ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় আরও কিছু অনুষ্ঠান  হওয়ার কথা রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন ধর্মীয় ও রাজনৈতিক নেতারা। বৃহস্পতিবার (৯ জুলাই) খামেনিকে সমাধিস্থ করা হবে। 

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা