জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কৃষ্ণসাগরে ফের বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা। রাশিয়ার সোচি উপকূলের কাছে একটি লাইবেরিয়ার পতাকাবাহী তেল ট্যাঙ্কারে ড্রোন হামলার পর ভয়াবহ আগুন ধরে যায়। জাহাজটিতে থাকা ২৩ জন ক্রু-ই ভারতীয় নাগরিক বলে জানা গিয়েছে। রুশ পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জরুরি উদ্ধারকারী দল প্রত্যেককেই নিরাপদে উদ্ধার করেছে। তবে হামলার জেরে তেল ট্যাঙ্কারে আগুন জ্বলতে থাকে এবং আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। 

রুশ কর্তৃপক্ষের দাবি, ‘নেভাল ড্রোন’-এর হামলায় Aframax Rio নামের ট্যাঙ্কারটিতে আগুন লাগে। তীব্রতার কারণে প্রথমদিকে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে যেতে পারেননি। পরে আগুনের তীব্রতা কমলে তা নেভানোর কাজ শুরু করা হয়। রুশ পরিবহণ মন্ত্রক জানিয়েছে, হামলার পর কৃষ্ণসাগরের জলে অপরিশোধিত তেল জ্বলতে দেখা গিয়েছে। 

আরও পড়ুন: শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ঘটনার পর সোচির কাছে সিরিয়াস ফেডারেল অঞ্চলের সমুদ্রসৈকত সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়। ড্রোন হামলায় তেল ছড়িয়ে পড়ার পরেই সমুদ্রের  জলের গুণমানও পর্যবেক্ষণ করা হচ্ছে। সোশ্যাল মি ডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে সমুদ্রের মাঝখানে জ্বলন্ত জাহাজ এবং আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গিয়েছে। এই ঘটনার পর কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর থেকেই এই অঞ্চল দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলি ঝুঁকির মধ্যে রয়েছে। সাম্প্রতিক সময়েও একাধিক বাণিজ্যিক জাহাজ হামলার কবলে পড়েছে।  

 

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর

‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

প্রশাসনিক প্রধান হিসেবে আজ একটানা ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

৫০ হাজারের কমে ফোল্ডেবল ফোন! Flipkart-এর মেগা সেলে AI+ দিচ্ছে ধামাকা অফার

বারবার ঢেকুর উঠছে! জটিল কোনও রোগের ইঙ্গিত নয় তো? এখনই সাবধান হন…

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল