শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি ম্যাচ শেষ হল। শেষ হল একটি যুগও। বুয়েনস আয়ার্সের রাত তখন আবেগে ভাসছে। গ্যালারিতে ৮৫ হাজার দর্শক। হাতে হাতে ১০ নম্বর জার্সি। চারদিকে একটাই শব্দ-‘গ্রাসিয়াস লিও’। আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষ বার মাঠে নামলেন ফুটবলের যুবরাজ লিওনেল মেসি। বিদায়ী ম্যাচে শুধু গোলই করলেন না, সতীর্থদের দিয়েও গোল করালেন। বেনিনকে ৩-০ গোলে হারিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফুটবলের অন্যতম সেরা মহাতারকা।

ম্যাচ শুরুর আগেই মনুমেন্টাল স্টেডিয়ামের পরিবেশ ছিল আবেগঘন। তিন ছেলে থিয়াগো, মাতেও এবং সিরোকে সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করেন মেসি। জাতীয় সঙ্গীত চলাকালীন চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। একই ছবি দেখা যায় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির ক্ষেত্রেও। গ্যালারিতে ছিলেন অ্যাঞ্জেল দি মারিয়া এবং ফ্রান্সের বিশ্বকাপজয়ী প্রাক্তন তারকা ডেভিড ত্রেজেগে। ম্যাচ শুরুর আগে মেসিকে বিশেষ স্মারক ও চিঠি দিয়ে সম্মান জানান বেনিনের অধিনায়ক। এরপর ম্যাচের ১০ মিনিটে থেমে যায় খেলা। মেসির ১০ নম্বর জার্সিকে সম্মান জানিয়ে গোটা স্টেডিয়াম জুড়ে শুরু হয় উদযাপন। আতশবাজি আর ‘মেসি, মেসি’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বুয়েনস আয়ার্স।

আরও পড়ুন: জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

মাঠে অবশ্য শুরু থেকেই নিজের ছন্দে ছিলেন মেসি। ৭ মিনিটে তাঁর বাঁ পায়ের শট আটকে দেন বেনিনের গোলরক্ষক। প্রথমার্ধে আর্জেন্টিনা ৬৫ শতাংশ বলের দখল রাখলেও গোল আসেনি। দ্বিতীয়ার্ধেই বদলে যায় ছবি। ৪৮ মিনিটে মেসির তৈরি করা সেট-পিস থেকে ভলিতে গোল করেন নিকোলাস ওতামেন্দি। ৬১ মিনিটে মেসির পাশ থেকেই দুর্দান্ত বাঁকানো শটে ব্যবধান বাড়ান নিকো পাজ। মেসির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে যাঁকে দেখা হচ্ছে, তাঁর এই গোল যেন প্রতীকী ভাবেই তুলে দিল এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে দায়িত্ব হস্তান্তরের ছবি। এরপর আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ৭১ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পটকিক নিতে এগিয়ে যান মেসি। ডান দিকের উপরের কোণে নিখুঁত শটে বল পাঠিয়ে আন্তর্জাতিক কেরিয়ারের ১২৬তম গোলটি করেন তিনি। শেষ দিকে গোলের আরও সুযোগ পেয়েছিলেন মেসি। তাঁর একটি প্লেসিং শট বারে লেগে ফিরে আসে। অতিরিক্ত একটি ফ্রি-ফিকেও গোল হয়নি। তারপরেই শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল আন্তর্জাতিক ফুটবলে মেসির অধ্যায়।

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর

‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

প্রশাসনিক প্রধান হিসেবে আজ একটানা ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

৫০ হাজারের কমে ফোল্ডেবল ফোন! Flipkart-এর মেগা সেলে AI+ দিচ্ছে ধামাকা অফার

বারবার ঢেকুর উঠছে! জটিল কোনও রোগের ইঙ্গিত নয় তো? এখনই সাবধান হন…

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল