খামেনেইয়ের জ্বলন্ত ছবি থেকে সিগারেট জ্বালাচ্ছেন ইরানের মহিলারা, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মধ্যে ইরানের রাস্তাগুলিতে ব্যাপক বিক্ষোভ অব্যাহত রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের ছবিতে আগুন জ্বালিয়ে তা থেকে সিগারেট জ্বালানোর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। নিহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিক্ষোভ–হিংসা ছড়িয়ে পড়েছে। এই আবহে কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ করে দিয়েছে এবং বিশ্বের সঙ্গে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এভাবেই সাহসী প্রতিবাদে নেমে পড়লেন ইরানের মহিলারা। সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গিয়েছে, ইরানের ধর্মীয় প্রধান আয়াতুল্লা আলি খামেনেইয়ের ছবিতে আগুন জ্বালিয়ে সেই আগুনে প্রকাশ্যে সিগারেট ধরাচ্ছেন মহিলারা। যা সরাসরি রাষ্ট্রক্ষমতাকে চ্যালেঞ্জ করার প্রতীক হিসেবে মনে করা হচ্ছে।

এদিকে ডিসেম্বর মাসের শেষের দিকে বিক্ষোভ শুরু হয় এবং ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে দেশে প্রচলিত ধর্মীয় ব্যবস্থার জন্য এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে। ইরানের আইনে শিয়া ধর্মপ্রধানের ছবি পোড়ানো মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করা হয়। এমনকী প্রকাশ্যে মহিলাদের ধূমপান দীর্ঘদিন ধরেই সামাজিক এবং ধর্মীয় বিধিনিষেধের অধীনে রয়েছে। সুতরাং খামেনেইয়ের ছবি পুড়িয়ে সেই আগুনে সিগারেট ধরানোর মতো কাজ করে প্রতিবাদকারীরা রাষ্ট্রের কর্তৃত্ব এবং নারীদের উপর চাপিয়ে দেওয়া সামাজিক নিয়ন্ত্রণ, দুটোকেই প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছেন।

 

অন্যদিকে তেহরানের একজন চিকিৎসক টাইম ম্যাগাজিনকে বলেছেন যে, দেশের মাত্র ৬টি হাসপাতালে কমপক্ষে ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর মিলেছে। যাদের মধ্যে বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও’‌য় দেখা যাচ্ছে, ইরানি নারীরা সর্বোচ্চ নেতার ছবি পুড়িয়ে সিগারেট জ্বালাচ্ছেন। যদিও এই ভিডিও যাচাই করে দেখেনি ‘‌এই মুহূর্তে’‌ বাংলা ডিজিটাল। মহিলারা তাঁদের মাথার স্কার্ফ বনফায়ার করে সেই আগুনে পোড়াচ্ছেন এমন ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, ২০২২ সালে পুলিশ হেফাজতে থাকা মাহসা আমিনীর মৃত্যু হয়েছিল। ওই মহিলা পোশাকের নিয়ম লঙ্ঘন করেছিলেন এমন অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

এছাড়া এই বিক্ষোভের নেপথ্যে রয়েছে গভীর অর্থনৈতিক ক্ষোভ। লাগামছাড়া মূল্যবৃদ্ধি, মুদ্রার দামের পতন এবং খাদ্যদ্রব্যের দাম বাড়তে থাকায় সাধারণ মানুষের অসন্তোষ চরমে পৌঁছেছে। তার জেরেই খামেনেইয়ের ছবি পুড়িয়ে সেই আগুনে সিগারেট ধরিয়ে ইরানি মহিলারা এমন এক বার্তা দিচ্ছেন, যা প্রতিবাদের জোরাল ভাষার চেয়েও শক্তিশালী। কোনও বড় জমায়েত, মিছিল না করেই এমন প্রতিবাদ করা হচ্ছে। যা ঠেকানো এখন কার্যত অসম্ভব হয়ে উঠেছে। আর বিশ্বের দরবারে ইরানের ভাবমূর্তি ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে