পরমাণু যুদ্ধ নিয়ে এবার আগাম সতর্ক করলেন ব্রিটেনের সেনা প্রধান

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব বর্তমানে তৃতীয় পারমাণবিক যুগের দরজার কাছে রয়েছে বলে সতর্ক করলেন ব্রিটেনের সেনা প্রধান। গত বুধবার রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে দেওয়া এক বক্তৃতায় তিনি বএই সতর্কবার্তা দিয়েছেন। এই নিয়ে দেশটির (ব্রিটেন) সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল টনি রাডাকিন জানান, ‘বিশ্ব বদলে গিয়েছে। বিশ্বের শক্তিধর দেশগুলোর অবস্থান পালটাতে শুরু করেছে। তৃতীয় পারমাণবিক যুগ এখন আমাদের ওপরে এসে পড়েছে। যার কারণে আমরা নি:শ্বাস নিতে পারছি না ঠিকমত।’

একইসঙ্গে রাডাকিন আরও বলেন, ‘শীতল যুদ্ধের সময়ে দেখা গিয়েছে, একসময় দু’টি পরাশক্তি পারমাণবিক নিরোধকের কারণে নিরাপদ দূরত্বে থেকেছে এবং অতীতের তিন দশক পারমাণবিক অস্ত্র সম্প্রসারণের উপর বিধিনিষেধ জারির আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই বিষয়টি আবদ্ধ ছিল, তবে বর্তমান যুগটি, সম্পুর্ণভাবে অনেক জটিল। ব্রিটেন ও এর পশ্চিমা মিত্ররা চিন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার থেকে বেপরোয়া হুমকি পাচ্ছে। ক্রমাগাত তাঁরা পারমাণবিক অস্ত্রের হুমকি পেয়ে চলেছে। একইসঙ্গে যখন তখন মহড়া আবারও বেশি বেড়ে গেছে।’ যা মোটেও সুবিধের চোখে দেখছেন না দেশটির এই সেনা প্রধান।

নিরাপত্তা নিয়ে তিনি আরও বলেন, ‘আমরা তৃতীয় পারমাণবিক যুগের সূচনায় আছি। এটি একইসঙ্গে একাধিক উভয় পরমাণু, প্রযুক্তি আরও বাড়ানো হচ্ছে।নিরাপত্তা কাঠামো নিশ্চিত করতে সামরিক বিষয়টি আপাতত নজরে রয়েছে। তবে পরিস্থিতি খুব জটিল।কি হবে তা আগে বলা যাচ্ছে না।’

উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ান বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার সেনারা। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করতে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে কিমের দেশ। সূত্র বলছে, রাশিয়ায় আরও সেনা মোতায়েন করবে উত্তর কোরিয়া। যা এই বছরের সবচেয়ে অস্বাভাবিক ঘটনা বলে জানিয়েছেন ব্রিটেনের এই সেনা প্রধান।

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

রাতের অন্ধকারে ঢেকে দেওয়া হল কার্ল মার্কসের মূর্তি, ভাঙা হল আঙুল, হইচই কাণ্ড মেদিনীপুরে

ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪