বিশ্বে করোনার ছোবলে আরও ১,১৩৮ জনের মৃত্যু

দৈনিক সংক্রমণের শীর্ষে জাপান। দৈনিক মৃত্যুর নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্র।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসের তাণ্ডব কিছুতেই থামছে না। গত ২৪ ঘন্টায় দৈনিক মৃত্যু আগের দিনের তুলনায় সামান্য কমলেও দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের ছোবলে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন আরও এক হাজার ১৩৮ জন। এ নিয়ে বুধবার সকাল নয়টা পর্যন্ত মারণ ভাইরাসের মৃত্যুমিছিলে সামিল হলেন ৬৭ লক্ষ ১৭ হাজারের বেশি মানুষ। নতুন করে সংক্রমিত হয়েছেন দুই লক্ষ ৭৪ হাজার ৭৭ জন। যদিও স্বস্তির বিষয় হল, দৈনিক সংক্রমিতের তুলনায় দৈনিক সুস্থতার হার অনেকটাই বেশি। ফলে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে।

আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে জাপান। সূর্যোদয়ের দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৫ হাজার ৫০৪ জন। প্রাণ হারিয়েছেন ২৫৩ জন। এ নিয়ে এখনও পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হলেন ৩ কোটি ৬ লক্ষ ৪৭ হাজার ৮৫৯ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৪১১ জনে। দৈনিক সংক্রমণে জাপান শীর্ষে থাকলেও দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ২৭৪ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৯৪৩ জন।

ইউরোপের অন্যতম দেশ ফ্রান্সে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭১৫ জন। আর মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ১১৫ জন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আরও ৪৪ হাজার ৭৩৯ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে প্রাণ হারিয়েছেন আরও ৮২ জন।

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

ট্রেনে টিকিট চেকিংয়ের সময় TTE-এর সামনে নিজের পোশাক ছিড়লেন মহিলা, তার পর…

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে