‘মাদুরোর মতোই ‘জল্লাদ’ নেতানিয়াহুকে অপহরণ করুন ট্রাম্প’, দাবি পাক রক্ষা মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: তেলের ভান্ডারের দখল নিতে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলা মাদুরোকে সস্ত্রীক অপহরণ করেছে মার্কিন সেনা। এবার গাজায় নিরীহ প্যালেস্তানিয়দের নির্বিচারে খুন করার অপরাধে ‘জল্লাদ’ তথা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অপহরণ করার জন্য মার্কিন প্রেসিডেন্টের কাছে আর্জি জানালেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোওয়াজা আসিফ। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষ‍ৎকারে নেতানিয়াহুকে মানবতার সবচেয়ে বড় অপরাধী হিসাবেও আখ্যা দিয়েছেন তিনি।

পাকিস্তানের ‘জিও’ টিভির কর্ণধার হামিদ মীরের সঙ্গে কথা বলতে গিয়ে পাক রক্ষা মন্ত্রী বলেন, ‘ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যেমন তুলে নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক তেমনই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘অপহরণ’ করা উচিত আমেরিকার। চাইলে তুরস্কও নেতানিয়াহুকে অপহরণ করতে পারে এবং পাকিস্তানিরা ওই দিন দেখার জন্য প্রার্থনা করছে।’ কেন নেতানিয়াহুকে অপহরণ করা উচিত তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে খোওয়াজা আসিফ বলেন, ‘ইজরায়েলি প্রধানমন্ত্রী হলেন ‘মানবতার সবচেয়ে খারাপ অপরাধী’। গাজায় ফিলিস্তিনিদের উপর যে নৃশংসতা চালানো হয়েছে তার সাথে ইতিহাসের কোনও মিল নেই। গত ৪,০০০-৫,০০০ বছরে ফিলিস্তিনিদের উপর ইজরায়েল যা করেছে, কোনও সম্প্রদায় তা করেনি। নেতানিয়াহুর মতো বড় অপরাধী বিশ্ব আগে কখনও দেখেনি।’

শুধু নেতানিয়াহু নয়, তাঁর অপরাধকে সমর্থনকারীদের শাস্তি দেওয়ার পক্ষেও সওয়াল করেন পাক রক্ষা মন্ত্রী। তাঁর কথায়, ‘যারা এই ধরনের অপরাধীদের সমর্থন করে তাদের সম্পর্কে আইন কী বলে…”। যদিও তাঁকে সম্পূর্ণ কথা বলার সুযোগ দেননি উপস্থাপক হামিদ মীর। তিনি সঙ্গে সঙ্গেই বিজ্ঞাপন বিরতিতে চলে যান।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের