নেপালে নিখোঁজ কপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার, মৃত পাঁচ পর্যটক

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমাণ্ডু: বেশ কয়েক ঘন্টা তল্লাশির পরে হদিশ মিলল নিখোঁজ হয়ে যাওয়া পর্যটকবাহী হেলিকপ্টারের। সেই সঙ্গে হেলিকপ্টারে থাকা পাঁচ পর্যটকের মৃতদেহও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নেপালের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে। পাহাড়ে ধাক্কা খেয়েই হেলিকপ্টারটি ভেঙে পড়েছে বলে অনুমান করছেন উদ্ধারকারীরা।

কাঠমাণ্ডুর ত্রিভুবন বিমানবন্দরের ম্যানেজার জ্ঞানেন্দ্র ভুল সাংবাদিকদের জানিয়েছেন, এদিন সকাল দশটা চার মিনিট সুরকে বিমানবন্দর থেকে মেক্সিকোর পাঁচ পর্যটক নিয়ে কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা হয়েছিল মানাং এয়ার এনএ-এমভি হেলিকপ্টারটি। কিন্তু ওড়ার আট মিনিটের মধ্যেই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে কপ্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পর থেকে আরও কোনও খোঁজ মিলছিল না।’

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরেই নিখোঁজ কপ্টারটির সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়। আকাশপথে তল্লাশি অভিযান চালানোর জন্য দুটি হেলিকপ্টার নামানো হয়েছিল। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য মাঝপথেই ফিরে আসে হেলিকপ্টার দুটি। শেষ পর্যন্ত লামজুরার ছিয়ানডান্ডার বাসিন্দারা পুলিশকে জানান, বিকট শব্দে এলাকায় একটি হেলিকপ্টার ভেঙ্গে পড়েছে। ওই খবর পাওয়ার পরেই দুর্ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারীরা। হেলিকপ্টারে ধ্বংসাবশেষের ভিতর থেকে পাঁচ যাত্রীর দেহ উদ্ধার করেন। একজনের এখনও হদিশ মেলেনি। কীভাবে দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত