ইজরায়েলি হামলায় প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাভির মৃত্যুর খবর স্বীকার করল হুথি বিদ্রোহীরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলের বিমান মামলায় প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাভির মৃত্যুর খবর স্বীকার করে নিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার হুথি বিদ্রোহীদের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত বৃহস্পতিবার (২৮ অগস্ট) ইয়েমেনের রাজধানী সানায় এক বহুতল আবাসন লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায় ইজরায়েলি বিমান বাহিনী। ওই হামলাতেই সতীর্থ মন্ত্রীদের সঙ্গে প্রাণ হারিয়েছেন প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাভি।’ একই সঙ্গে ওই হামলার যোগ্য জবাব দেওয়ারও হুঙ্কার ছেড়েছে সংগঠনটি। তবে প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাভির সঙ্গে বৈঠকে থাকা প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আল আতি ও সামরিক শাখার প্রধান আব্দ আল করিম আল ঘমারি মারা গিয়েছেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

ইয়েমেনের বৈদ্যুতিন সংবাদমাধ্যম ‘আল ঝুমুরিয়া’ জানিয়েছে, গত বছরের ১০ অগস্ট আনসারুল্লাহ আন্দোলনের (হুথি, ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ) তরফে আল-রাহাভিকে তাদের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছিল। গত বৃহস্পতিবার রাতে রাজধানী সানার হাদাহ এলাকার একটি বাড়িতে গোপন বৈঠকে বসেছিল আনসারুল্লাহ আন্দোলনের ঘোষিত সরকারের শীর্ষ নেতারা। হাজির ছিলেন প্রধানমন্ত্রী আল-রাহাভি, প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আল আতি, সামরিক শাখার প্রধান আব্দ আল করিম আল ঘমারি, হুথির শীর্ষ নেতা আব্দুল মালিক আল হাতি। কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলি সামরিক ঘাঁটি ও তেলবাহী জাহাজে হামলা চালানো হবে, তা নিয়ে বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করার কথা ছিল হুথির শীর্ষ নেতা আব্দুল মালিক আল আতির।

ওই গোপন বৈঠকের কথা জানতে পেরেই হাদাহর বাড়িটিতে বিমান হামলা চালায় ইজরায়েলি সেনাবাহিনী। বোমা বর্ষণে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়িটি। প্রাণ হারান প্রধানমন্ত্রী আল-রাহাভি ও তাঁর সঙ্গী ১০ হুথি কমান্ডার। গুরুতর জখম হন ৯০ জন। তবে ওই কমান্ডারদের পরিচয় এখনও জানা যায়নি। ইজরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে হুথির প্রধানমন্ত্রীকে নিকেশ করার বিষয়ে মুখ খোলেনি। ‘টাইমস অব ইজরায়েল’ দাবি করেছে, ‘আনসারুল্লাহ-নেতৃত্বাধীন সেনাবাহিনীর একাধিক কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।’

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

ফুলবাগান থেকে গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা

মাংস নয়, এঁচোড়েই জমবে ভুরিভোজ! বানিয়ে নিন সুস্বাদু রেসিপি