রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে খতম কিমের ৩,০০০ সেনা, দাবি জেলেনস্কির

Share:

আন্তর্জাতিক ডেস্ক : রুশ মিত্র উত্তর কোরিয়ার সৈন্যদের নিয়ে বিস্ফোরক দাবি করল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। জানাল এই যুদ্ধে রাশিয়াকে সাহায্য করতে আসা উত্তর কোরিয়ার তিন হাজারের বেশি সেনা নিহত হয়েছে। এদের মধ্যে আহতও হয়েছে প্রচুর।

একইসঙ্গে জেলেনস্কি আশঙ্কা করেছেন উত্তর কোরিয়া শীঘ্রই রাশিয়াকে সাহায্য করার জন্য মস্কোতে আরও সেনা ও অস্ত্র পাঠাতে পারে।  তিনি আরও বলেন,‘এই যুদ্ধে উত্তর কোরিয়া যেভাবে রাশিয়াকে সাহায্য করছে। সারা বিশ্বের নেতারা এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীরা জানিয়েছে, উত্তর কোরিয়া রাশিয়ায় আত্মঘাতী ড্রোনসহ অত্যাধুনিক অস্ত্র ও সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এমন আবহে সকলে চুপ কেন ?’

সাপে নেউলের সম্পর্ক থেকে ধ্বংসযজ্ঞ আকার নিয়েছে রাশিয়া ও ইউক্রেনের সম্পর্ক। কিছুতেই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হচ্ছে না। দীর্ঘদিন ধরে চলে আসা এই যুদ্ধে দুই দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।তবুও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে দুই দেশ।পাল্টাপাল্টি হামলায় ভরে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। এদিকে পুতিন মিত্র কিমের দেশও যোগ দিয়েছে এই লড়াইয়ে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে কিমের সেনারা। এতে আরও বিপাকে পড়েছে ইউক্রেন। অবশ্য ইউক্রেনের পাশে আছে মিত্র আমেরিকা।

আগামী জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে বসবেন ট্রাম্প। তার আগেই বারবার কড়া হুঁশিয়ারী দিয়ে চলেছেন ট্রাম্প। রাশিয়া ও ইউক্রেন দুই দেশকেই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?