Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: আরসিবি সাপোর্টারদের বিরুদ্ধে তোপ দাগলেন শুভমনের বোন

Share:

নিজস্ব প্রতিনিধি:  আইপিএল-এর ১৬তম সংস্করণে গত রবিবার লিগের শেষ ম্যাচে গুজরাট টাইটান্স মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। রুদ্ধশ্বাস এই ম্যাচে গুজরাট জয় পায় মূলত শুভমন গিলের দূরন্ত সেঞ্চুরির জন্যই। ম্যাচ হেরেই কার্যত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভমন ও তাঁর বোনকে আক্রমণের পথ হিসেবে বেছে নেন আরসিবির বেশ কিছু সাপোর্টার। এমনই অভিযোগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই করেছেন শুভমনের বোন শাহনেল।

তিনি অভিযোগ করেন, গত রবিবার ম্যাচে শুভমন সেঞ্চুরি করে গুজরাটকে ম্যাচ জেতাতে অন্যতম ভূমিকা নিয়েছিলেন। যা ভালোভাবে মেনে নিতে পারেননি আরসিবি সাপোর্টাররা। তিনি বলেন, ম্যাচের বেশ কিছু ছবি আমি আমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি। এবং সেখানে শুভমনের উদ্দেশ্যে লেখা ছিল, আজকের দিনটা একটা বিশেষ দিন আমাদের কাছে। সেই পোস্টের কমেন্টস বক্সকেই এরপর আক্রমণের জন্য বেছে নেন আরসিবি সাপোর্টাররা। যা একেবারেই অনুচিত বলে মন্তব্য করেন শুভমনের বোন।

আরও জানতে পড়ুন: চেন্নাই বিরুদ্ধে প্লে-অফে খেলার জন্য মুখিয়ে আছেন শুভমন

এবং শুভমন ও তাঁর বোনকে এইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপমান করার জন্য বেশ কিছু ক্রিকেটপ্রেমী মানুষ তীব্র ভাষায় নিন্দা করেছেন। তাঁদের মতে, এই ধরণের কু-রুচিকর আচরণ করা একেবারেই ক্রিকেটের পরিপন্থী।

উল্লেখ্য, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাপোর্টাররা গত রবিবারের ম্যাচে বিরাট কোহলির শতরানের পর আশা করেছিলেন যে তাঁরা ম্যাচটি হয়তো জিতবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাঁরা ম্যাচটি হেরে চলতি আইপিএল-এর আসর থেকে খালি হাতেই ফিরে যান। যা তাঁরা ভালোভাবে মেনে নিতে পারেননি। কেননা সেই ম্যাচেই গুজরাটকে একাই ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন শুভমন গিল। এরপরই শুভমনকে ও তাঁর বোনকে আক্রমণের জন্য বেছে নেন তাঁরা এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে আরসিবির সাপোর্টারদের এমন আচরণ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি শুভমন।

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর

কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দু সহ মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা, তালিকায় রয়েছেন আর কারা?

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?