IPL-2023: স্পিনের ফাঁদেই মুম্বইকে বধ করতে চাইছে লখনউ

Share:

নিজস্ব প্রতিনিধি:  ২০২৩-এর আইপিএল-এর দ্বিতীয় প্লে-অফ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস। গ্রুপ লিগের ম্যাচ এখন অতীত হয়ে গিয়েছে দুই দলের কাছেই। প্লে-অফ নতুন চ্যালেঞ্জ এটা ভেবেই ক্রুণাল এবং রোহিত মেনে নিয়েই বুধবার মাঠে নামছেন বলে ইঙ্গিত দিলেন।

মুম্বই দলে বর্তমানে ব্যাটিং-এ তাকিয়ে থাকবে অবশ্যই সূর্য কুমার যাদব এবং ইষাণ কিষাণ-এর ওপর। দুজনেই মোটামুটি ছন্দে আছেন। তবে সূর্যই ব্যাটিং মুম্বই দলের হার্টথ্রব মেনে নিয়ে তাঁকে নিজেদের স্পিন বোলিং-এর জাঁতাকলে ফেলতে মরিয়া লখনউ দল। কেননা ক্রুণাল পাণ্ডিয়া ভালো করেই জানেন সূর্যকুমার ক্রিজে থাকা মানেই কিন্তু বিপদের ইঙ্গিত। এই দুজনের পাশাপাশি অবশ্যই ক্রুণালরা বাড়তি গুরুত্ব দিতে চাইছেন ক্যামরণ গ্রিনকে। লিগের শেষ ম্যাচে শতরান করে ক্যামরন ছন্দে আছেন। কাজেই এই তিন ব্যাটারকেই লক্ষ্য রাখছে লখনউ।

লখনউ দলের তিন স্পিনার অধিনায়ক ক্রুণাল, রবি বিষ্ণোই এবং গোথামকে দিয়েই মুম্বই বধের ছক কষছেন এমনটাই মত ক্রিকেট বিশেষজ্ঞদের। কেননা, বিষ্ণোই ও গোথাম দুজনেই চলতি আইপিএল-এ ছন্দে আছেন। নিয়িমত উইকেটও পেয়েছেন। কাজেই বুধবারের ম্যাচে বল হাতে ক্রুণালের ট্রামকার্ড হতে চলেছেন এই দুই বোলার।

আরও জানতে পড়ুন: আইপিএল-এ ধোনি ভবিষ্যৎ ঠিক করবেন ৮-৯ মাস বাদে

অন্য দিকে মুম্বই দল শেষ মুহূর্তে নিজেদের ছন্দ খুঁজে পেয়েছেন। পাঁচবারের চ্যাম্পিয়ন এই দলটি লখনউ-এর বিরুদ্ধে মাঠে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী। গ্রুপ লিগের ম্যাচে লখনউকে প্রায় হারাতেই বসেছিলেন রোহিত শর্মারা। কিন্তু শেষ মুহূর্তে ভাগ্যের পরিহাসে মাত্র ৫ রানে হারতে হয়েছিল তাঁদের। কাজেই বুধবারের ম্যাচ রোহিতদের কাছে বদলার ম্যাচও বটে।

কেননা দুই দলের খেলোয়াড়রা প্রত্যেকেই প্রত্যেকের সম্বন্ধে অবগত। লিগের ম্যাচে ইষাণ রান পেলেও বাকি সব ব্যাটাররাই ব্যর্থ হয়েছিলেন। কাজেই বুধবারের ম্যাচে মুম্বই ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর বলেই টিম-ম্যানেজম্যান্টের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্যাটে সূর্য, গ্রিন, ইষাণরা যদি রোহিতর ট্রামকার্ড হন, তাহলে বল হাতে অবশ্য রোহিত নির্ভর করবেন পীযূশ চাওলা, ভ্যানড্রফ-এর ওপর। দেখা যাক প্রথম ম্যাচে হারের বদলা প্লে-অফে রোহিতরা নিতে পারে কি না। শুধু তাই নয়, আইপিএল-এর ইতিহাসে হেড টু হেড লড়াইতে মুম্বইকে ৩-০ ব্যবধানে পিছনে ফেলে এগিয়ে আছে লখনউ।  বুধবার কি সংখ্যাটা বদল হবে , না কি লখনউ ম্যাচ জিতে আরও এগিয়ে যাবে, তা সময়ই বলবে।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান