অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা-মাকেও তলব ইডির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লিপস অ্যান্ড বাউন্স কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি। পাশাপাশি তাঁর বাবা-মাকেও তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ অক্টোবর সকাল ১০.৩০ মিনিট নাগাদ তলব করা হয়েছে। সেই সপ্তাহেই অন্য এক দিন অভিষেকের বাবা-মাকে হাজিরা দিতে বলা হয়েছে।

নজিরবিহীনভাবে, আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের কর্মসূচি। এই কর্মসূচির দ্বিতীয় দিনে অভিষেককে তলব নিয়ে ফের প্রশ্ন উঠেছে। আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, তাঁকে তাঁর কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। ফলে এই তলব ঘিরে ফের বিতর্ক শুরু হয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসেব, যাবতীয় দলিল, মিউচুয়াল ফান্ডের বিবরণ নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির থাকতে বলা হয়েছে বলেই সূত্রের খবর।

তৃণমূলের কর্মসূচির ইডির সমন নিয়ে নাম না করে কেন্দ্র সরকারকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,‘‘ঠিক যখন বাংলা পাওনা চেয়ে আমাদের দিল্লিতে যাওয়ার কথা, সেই সময়েই তলব করা হল আমাকে। অতএব বোঝা যাচ্ছে কারা আসলে ভীত এবং সন্ত্রস্ত। কারা ভয়ে কাঁপছে!’’

এর আগেও পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি নবজোয়ার কর্মসূচিতে থাকাকালীন তাঁকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সময় কলকাতায় এসে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেক। ১৪ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের সম্বন্বয় কমিটির বৈঠক থাকাকালীন তাঁকে ডাকা হয়। সেইসময়ও তিনি ইডির মুখোমুখি হন। ফের মাস ঘুরতে না ঘুরতেই আবার তলব। আবার তাঁর বাবা-মাকেও তলব। এভাবে রাজনৈতিক কর্মসূচি থাকাকালীন অভিষেককে তলবে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেই ধারণা রাজনৈতিক মহলের।

সকালে খালি পেটে ডাবের জল খেলে মিলতে পারে উপকার, জানুন কেন?

শনি-কেতুর মিলনে ষড়শতক যোগ, দু-হাতে টাকা কামাবেন ৪ রাশির জাতকরা

তাড়াহুড়ো করে সিদ্ধান্ত জীবনে বিপদ ডেকে আনবে, লক্ষ্মীবারে কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন..

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য