প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রচণ্ড গরমেও ঘরের শীততাপনিয়ন্ত্রিত যন্ত্র বন্ধ করে দিয়েছিলেন নার্স। তার তার ফলেই ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছয় নবজাতক। মৃতদের বয়স এক থেকে দুই দিন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঢাকার মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যেই ওই ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদফতর। তদন্ত কমিটিকে ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড ও এনআইসিইউ’র কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বলা হয়েছে।

করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানিয়েছেন, হাসপাতালের  পোস্ট অপারেটিভ রুমে ছয় নবজাতক ও ১১ জন মা ছিলেন। বুধবার (২৭ মে) ভোরের দিকে প্রচণ্ড ঠান্ডার কারণে এসি বন্ধ রাখার অনুরোধ করেছিলেন এক শিশুর মা। তাঁর কথায়, প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখেন দায়িত্বপ্রাপ্ত নার্স। পরে গরম অনুভূত হলে আবার এসি চালু করা হয়। এর কিছু সময় পর দুই শিশু অসুস্থ হয়ে পড়ে এবং ধীরে ধীরে বাকি চার শিশুও অসুস্থ হয়ে যায়। সকাল ছয়টার দিকে দায়িত্বরত নার্স শিশুদের অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে দ্রুত শিশুদের এনআইসিইউতে নেওয়া হয়। এনআইসিইউতে নেওয়ার পরেই দুই শিশু মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাকি চার শিশুর অবস্থা ছিল অত্যন্ত সঙ্কটজনক। তড়িঘড়ি তাদের ভেন্টিলেশনে রাখা হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

এক সঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য অভিভাবকরা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান ঢাকার পুলিশ মোসলেহ উদ্দিন আহমদ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস। হাসপাতাল কর্তৃপক্ষের কাণ্ডজ্ঞানহীনতার জন্য ক্ষোভও প্রকাশ করেন তাঁরা।

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজে হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

পৈত্রিক সম্পত্তি নিয়ে অশান্তি, ভাইকে কুপিয়ে ‘খুনের’ অভিযোগ দাদার বিরুদ্ধে!

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাৎ করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন