হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়:   বৈভব সূর্যবংশীর ২৮ বলে অবিস্মরণীয় ৯৭ রান এবং ধ্রুব জুরেলের ২১ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে বুধবার (২৭ মে) প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ২৪৩ রান তোলে রাজস্থান রয়্যালস। সেই রান তাড়া করতে নেমে শুরু থেকেই সানরাইজার্স হায়দরাবাদ ব্যাটিং  বিপর্যয়ের মুখোমুখি হয়। মাত্র ৪.৪ ওভারে ৫৭ রানে চারটি গুরুত্বপূর্ণ উইকেট হারায় দলটি। রাজস্থানের ফাস্ট বোলার জোফ্রা আর্চার তাণ্ডব চালিয়ে টপ অর্ডারকে পুরোপুরি ভেঙে দেন। প্যাট কামিন্সদের হারিয়ে সহজ জয় ছিনিয়ে নেয় রিয়ান পরাগরা। শেষ পর্যন্ত লড়াই করে ১০ উইকেট হারিয়ে হায়দরাবাদ তোলে ১৯৬ রান।  হারের আইপিএল থেকে বাদ পড়ল হায়দরাবাদ। অন্যদিকে রাজস্থান রয়্যালস ২৯ মে মুল্লানপুরে কোয়ালিফায়ার ২-এ গুজরাত টাইটানসের মুখোমুখি হবে। গুজরাত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরেছে। এবার কোয়ালিফায়ার ২-এ যে দলই জিতবে, তারা রবিবার (৩১ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স  ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে।   

ইনিংসের দ্বিতীয় বলেই ধ্রুব জুরেলের হাতে অভিষেক শর্মাকে ক্যাচ আউট করিয়ে সানরাইজার্সকে প্রথম ধাক্কা দেন আর্চার। অভিষেক এদিন রানের খাতা খুলতে ব্যর্থ হন। স্মরণ  রবিচন্দ্রনও বেশিক্ষণ টিকতে পারেননি। নান্দ্রে বার্গারের বলে আউট হওয়ার আগে তিনি চার বলে মাত্র এক রান করেন। অপর প্রান্তে থাকা ঈশান কিশান দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।  তিনি মাত্র ১১ বলে ৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ঈশানের স্ট্রাইক রেট ছিল ৩০০-এর বেশি। তবে ঈশানও আর্চারের শিকার হয়ে সাজঘরে ফেরেন। এরপর ট্র্যাভিস হেড কিছু আক্রমণাত্মক শট খেলে মাত্র ৮ বলে ১৭ রান করেন। তবে আর্চার তাঁকেও আউট করে দেন। ৪.৪ ওভার শেষে সানরাইজার্সের স্কোর দাঁড়ায় ৫৭ রানে ৪ উইকেট। এরপর  যশরাজ পুঞ্জার বলে হেনরিখ ক্লাসেন (১৮) আউট হন। তারপর  নীতীশ কুমার রেড্ডি কিছুক্ষণ  লড়াই করার  চেষ্টা করেন। তবে তিনিও টিকতে পারেননি বেশিক্ষণ। ৩৮ রান করে রবীন্দ্র জাদেজার বলে দানিশ শানাকার হাতে ক্যাচ দিয়ে আউট হন  নীতীশ। এর কিছুক্ষণ পরেই, হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স মাত্র ১ রান করে সুশান্ত মিশ্রের বলে জোফ্রা আর্চারের হাতে ক্যাচ দিয়ে আউট হন। কামিন্সের আউট হওয়ার পর রাজস্থানের স্কোর  দাঁড়ায় ৭ উইকেটে ১৩৯ রান। ২১ বলে ৩৫ রান করে জাদেজার বলে আউট হন সলিল আরোরা।   

নিউ চণ্ডীগড়ের নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠান সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু তাঁর ওই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। ওপেন করতে নেমেই তাণ্ডব শুরু করেন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। তৃতীয় ওভারে হায়দরাবাদ অধিনায়ক কামিন্সকে ক্লাবস্তরে নামিয়ে ২৫ রান তোলেন। ৩.২ ওভারে ৫০ রানের গণ্ডি টপকে যায় রাজস্থান। ছক্কার বন্যা বইয়ে দেন বৈভব। ক্যারিবীয় ব্যাটার ক্রিস গেইলের সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড ভেঙে দেন। মাত্র ১৬ বলেই অর্ধশতরান পূর্ণ করেন। পাওয়ার প্লে অর্থা‍ৎ ৬ ওভার শেষে রাজস্থানের রান দাঁড়ায় বিনা উইকেটে ৮০। অষ্টম ওভারে প্রফুল্ল হিঙ্গের বলে ছক্কা হাঁকিয়ে ৭.২ ওভারেই দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন বৈভব। বিস্ময় বালকের বেধড়ক ঠ্যাঙানিতে লাইন-লেংথ হারিয়ে দিশেহারা হয়ে পড়েন হায়দরাবাদের বোলাররা। ‘ছেড়ে মা কেঁদে বাঁচি’ দশা হয়ে দাঁড়ায় প্যাট কামিন্স-সাকিব হুসেনদের। যেভাবে খুনে মেজাজে ব্যাটিং করছিলেন বৈভব, তাতে মনে হচ্ছিল অনায়াসেই শতরান পেয়ে যাবেন। কিন্তু বড় শট খেলতে গিয়ে হিঙ্গের শেষ বলে রবিচন্দ্রন অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। আউটের আগে ১২টি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে ২৮ বলে ৯৭ রানের ঝোড়ো ইনিংস খেলে যান।

বৈভব ফিরে যাওয়ার খানিকবাদে সাজঘরের পথ ধরেন যশস্বী জয়সোয়ালও। দশম ওভারে শিবাং কুমারের বলে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ২৮ বলে ২৯ রান করেন যশস্বী। এর পর তৃতীয় উইকেটে জুটি বেঁধে আগ্রাসী মেজাজে খেলতে থাকেন ধ্রুব জুরেল ও অধিনায়ক রিয়ান পরাগ। ১১ ওভারেই ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় রাজস্থান। ১৪তম ওভারে প্রফুল্লকে ছক্কা হাঁকিয়ে মাত্র ২০ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন ধ্রুব জুরেল। তবে পরের বলেই নীতীশ কুমার রেড্ডির তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন। ১৬তম ওভারে প্রফুল্লের বলেই হাইনরিখ ক্লাসেনের তালুবন্দি হয়ে আউট হয়ে যান রিয়ান (১২ বলে ২৬)। পরের ওভারে ঈশান মালিঙ্গার বলে আউট হয়ে যান দাসুন শনাকা (৩ বলে ৫)। ২৩ রানের মধ্যে তিন উইকেট হারানোয় রাজস্থানের রানের গতি খানিকটা শ্লথ হয়ে যায়। ১৯তম ওভারে জোড়া ধাক্কা খায় রাজস্থান। প্রথম বলে রান আউট হয়ে যান ডোনোভান ফেরেইরা। শেষ বলে নীতীশ রেড্ডির বলে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান জোফ্রা আর্চার ৯৫ বলে চার)। শেষ ওভারের দ্বিতীয় বলে রান আউট হন নান্দ্রে বার্গার। তিনি করেন ১ রান। শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে ২৪৩ রান তোলে রাজস্থান। রবীন্দ্র জাদেজা ৯ বলে ১২ এবং সুশান্ত মিশ্রা ১ রানে অপরাজিত থাকেন। হায়দরাবাদের হয়ে প্রফুল্ল হিঙ্গে চার ওভারে ৫৪ রান করে তিন উইকেট হাসিল করেছেন।

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হলান্ডদের টেক্কা দিলেন ভোজানিহা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?