সব দফতরকে খরচ করা অতিরিক্ত অর্থের হিসাব দেওয়ার নির্দেশ

জানুয়ারি মাসের শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হতে চলেছে রাজ্য বাজেট। পেশ হবে Vote on Account বাজেট।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিধানসভায়(West Bengal State Legislative Assembly) বাজেট অধিবেশনের(Budget Session) প্রস্তুতি শুরু করে দিল নবান্ন(Nabanna)। মঙ্গলবার অর্থ দফতর(Finance Department) থেকে জারি হওয়া এক নির্দেশিকার পরেই আগামী বছরের বাজেট নিয়ে আলোচনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। সেই নির্দেশিকায় সব দফতরের জন্য রয়েছে একটি বিশেষ নির্দেশ। সেই নির্দেশে বলা হয়েছে, চলতি আর্থিক বছরে কোনও দফতরে কাজ করতে গিয়ে যদি বাজেট বহির্ভূত ভাবে অর্থ খরচ হয়ে থাকে, তবে সেই খরচের কথা আগামী বছর ১৫ জানুয়ারির মধ্যে অর্থ দফতরকে জানাতে হবে। তারপরেই সেই খরচের পরিমাণ আগামী বছরের বাজেটের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। অর্থ দফতরের এমন নির্দেশিকার পর প্রশাসনিক মহলের একাংশ ধরে নিচ্ছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হতে চলেছে রাজ্য বাজেট। তাই এই নির্দেশিকা জারি হওয়ার পর বুধবার থেকেই তৎপরতা শুরু হয়েছে রাজ্য সরকারের(West Bengal State Government) সব দফতরে।

আগামী বছর লোকসভা নির্বাচন রয়েছে। তাই ‘Vote on Account’ বাজেট পেশ করবে কেন্দ্র সরকার। যদিও, লোকসভা ভোটের কারণে রাজ্য সরকারগুলির Vote on Account বাজেট করা বাধ্যতামূলক নয়। এ ক্ষেত্রে রাজ্য সরকারগুলির ওপর নির্ভর করছে, তারা নির্বাচনের আগে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে, না কি Vote on Account করে পরে পূরণাগ বাজেট পেশ করবে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে মাত্র তিন দিনের বাজেট অধিবেশন বসিয়েছিল রাজ্য। সে বারও Vote on Account করে পরে পূর্ণাঙ্গ বাজেট করা হয়েছিল। এ বারও তেমনই হবে বলেই নবান্ন সূত্রে খবর। এ বার রাজ্য সরকার বাজেট অধিবেশনের আগে যথেষ্ট সাবধানে পদক্ষেপ নিতে চায়। তাই প্রতিটি দফতরকে বাজেট বহির্ভূত খরচ নিয়ে স্পষ্ট এবং স্বচ্ছ হিসাবে রাখতে বলেছে অর্থ দফতর। সব দফতরকে কমপক্ষে এক মাসের সময় দেওয়া হয়েছে হিসাব দাখিল করতে। কারণ লোকসভা ভোটে কেন্দ্রের শাসকদল বিজেপি, বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নিজেদের তরফে ভোট চাইতে পারে। তাই শাসকদলের লক্ষ্য হবে অন্তত বাজেট নিয়ে যাতে বিজেপি কোনও রকম সুর না চড়াতে পারে।

তাই এ বার বাজেটের অনেক আগেই দফতরগুলিকে স্বচ্ছতা বজায় রেখে যাবতীয় হিসাবে দাখিল করতে বলা হয়েছে। প্রশাসনিক মহলের একটি সূত্র জানাচ্ছে, ১৫ জানুয়ারির মধ্যে সব দফতরের হিসাব অর্থ দফতরের কাছে জমা পড়ে গেলে, তা ভাল করে খতিয়ে দেখবেন অর্থ দফতরের শীর্ষ আধিকারিকেরা। তারপরেই সেই খরচ করা অর্থের পরিমাণ জায়গা পাবে আগামী বছরের রাজ্য বাজেটে। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই নির্দেশগুলি কার্যকর করতে বলা হয়েছে সংশ্লিষ্ট দফতরগুলিকে। এ ক্ষেত্রে যাতে কোনও রকম ঢিলেমি বা গাফিলতি না চোখে পড়ে সেই বিষয়েও অর্থ দফতরের আধিকারিকেরা আলাদা করে কথা বলেছেন বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে, এমনটাই প্রশাসন সূত্রে খবর।

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

প্রবল গরমে স্বস্তির পূর্বাভাস, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?

গরমে কুলিং পাউডারই একমাত্র ভরসা, নিজের অজান্তেই ত্বকের ক্ষতি করছেন?

২৯ জুন বুধের গতিপথ পরিবর্তন, পাহাড়সম সমস্যার সম্মুখীন হবেন চার রাশির জাতকরা

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

শরীর দিচ্ছে এই ১০ সঙ্কেত? জেনে নিন থাইরয়েডের প্রাথমিক লক্ষণ

মধ্যপ্রদেশের এই মন্দিরে বজরংবলীর পাশে রয়েছে স্টেথো, চিকিৎসক রূপে পূজিত হন হনুমানজি

মঙ্গলবার চারটি কাজ করলে মিলবে বজরংবলীর আশীর্বাদ