চাকরি বাতিলের জেরে একাধিক  স্কুলে বন্ধের মুখে বিজ্ঞান বিভাগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা হাইকোর্টের নির্দেশে  একসঙ্গে  চাকরি বাতিল হয়েছে  ২৫ হাজার শিক্ষক।  এই পরিস্থিতি রাজ্যের স্কুলগুলিতে তৈরি হয়েছে বেহাল পরিস্থিতি।  বর্তমানে শিক্ষক ঘারতিতেই রাজ্যের একাধিক স্কুলে বন্ধ হয়েছে বিজ্ঞান বিভাগ। এরফলে বিপদের মুখে পড়ছে পড়ুয়ারা।

এই পরিস্থিতিতে  উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, যে সকল স্কুলে তৈরি হয়েছে শিক্ষক ঘারতি সেখানে অবসরপ্রাপ্ত শিক্ষক বা গেস্ট টিচার দেওয়ার নিয়োগ করা হবে। ইতিমধ্যেই  উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। একথায় যাতে পড়ুয়াদের কোন অসুবিধা না হয় সেইদিকেই নজর রেখেছেন পর্ষদ।

অন্যদিকে শুক্রবার সংসদের তরফে জানান হয়েছে কোন পড়ুয়া বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে মাধ্যমিকে অঙ্ক, ফিসিক্স, বায়োলজি এবং  কেমিস্ট্রিতে   পেতে হবে ৩৫ শতাংশ নম্বর।  পাশাপাশি আর্টস এবং কমার্স নিয়ে পড়তে গেলে কত নম্বর পেতে হবে পড়ুয়াদের তাও জানিয়ে দিয়েছে সংসদ। অন্যদিকে এবার থেকে একাদশ শ্রেণীতে চালু হতে চলেছে  সেমেস্টার সিস্টেম।  তাই সংসদের তরফে বিষয় ধরে নম্বর স্পষ্ট করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি , শেষ হয় ১২ ফেব্রুয়ারি। এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে রয়েছেন ৫৭ জন। তারমধ্যে ১ জন  কলকাতার।চলতি বছর পরীক্ষায় পাশের হারে শীর্ষে রয়েছে কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং তৃতীয় স্থানে কলকাতা। এবছর পাশের হার ৮৬.১৫ শতাংশ। চলতি বছর মাধ্যমিকে পাশ করেছে  ৭৬৫২৫২ পরীক্ষর্থী। ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৯,২৩,০১৩ জন পড়ুয়া। যারমধ্যে ছেলেদের সংখ্যা ছিল ৪,০৫,৯৯৪।

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের