রাঁচিতে INDIA জোটের বৈঠক, বিবেক গুপ্তকে পাঠাচ্ছে  তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সদ্য সমাপ্ত হয়েছে  প্রথম দফায় লোকসভা নির্বাচন। এই আবহেই বৈঠকে বসতে চলেছে বিরোধী INDIA জোট। আগামীকাল অর্থাৎ ২১ এপ্রিল এই বৈঠক হবে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) তরফে রাঁচীতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।  ইতিমধ্যেই সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে বৈঠকে যোগদান করার জন্য আবেদন পাঠান হয়েছে। আমন্ত্রণ জানান হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে।

জানা গিয়েছে ভোটের কাজে ব্যস্ত থাকার জন্য এই বৈঠকে যোগ দিতে পারবেন না তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতৃবর্গরা। তবে রবিবার রাঁচিতে  INDIA জোটের বৈঠকে প্রতিনিধিত্ব করতে চলেছেন জোড়াসাঁকো তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত।   এরআগে ৩১ মার্চ শেষবার বৈঠকে বসেছিল বিরোধী  INDIA জোট। সেইসময় তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ডেরেক ও’ ব্রায়েন।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে ২০২৩ সালে পাটনায় প্রথম বৈঠকে বসেছিল ইন্ডিয়া জোট। এরপর দিল্লি, মুম্বাইতে হহ এই জোটের বৈঠক। প্রায় প্রতিটি বৈঠকে যোগদান করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আসন্ন নির্বাচনে ঝাড়খণ্ডে জোট হয়েছে জেএমএম-আরজেডি ও কংগ্রেস। তবে আচমকাই  জমি কেলেঙ্কারি মামলা ইডির হাতে গ্রেফতার হন জেএমএম সুপ্রিম হেমন্ত সোরেন। এরপরে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। বর্তমানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছেন চম্পাই সোরেন। তবে হেমন্ত সোরেনের গ্রেফতারির পর তাঁর স্ত্রী কল্পনার পাশে দাঁড়িয়েছে বিরোধী জোটের সদস্যরা। মনে করা হচ্ছে, কল্পনাকে পাশে থাকার বার্তা দিতেই রাঁচিতে বৈঠক বসতে চলেছে বিরোধী INDIA জোট। এই আবহে  আগামী কাল জোট বৈঠক থেকে জেএমএম কি বার্তা দেয় সেটাই এখন মূল বিষয়।

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর বিরুদ্ধে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের