Loading live market data...
Loading active stocks...
Connecting...

২০২৬’ র বিধানসভা ভোটের জন্য এখন থেকেই কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ অমিত শাহ’র

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মীদের সভায় রবিবার আরজিকর কান্ড নিয়ে এই প্রথম মুখ খুললেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিযোগ পশ্চিমবাংলায় মহিলা মুখ্যমন্ত্রীর সময় আর জিকরকাণ্ড(R G Kar) ঘটেছে। সন্দেশখালি কাণ্ডে কোন দলের নেতা যুক্ত আছে তিনি নেতাজি ইনডোর স্টেডিয়ামে উপস্থিত দলের নেতা কর্মীদের কাছে প্রশ্ন ছুঁড়ে দেন।সংগঠন চাঙ্গা করতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির দলীয় নেতা কর্মীদের নিয়ে বৈঠকে বসেন অমিত শাহ(Amit Sha)। নেতাজি ইনডোরে রবিবার ছিল বিজেপির ‘বিজয় সংকল্প’ সভা। বঙ্গ বিজেপির জন্য রোডম্যাপ তৈরি করতে নেতাজি ইন্ডোরে হাজির হন অমিত শাহ। রাজ্যে তৃণমূল সরকারের দিকে আঙুল তুলে নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে অমিত শাহ বলেন, ২০২৬ সালে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে ।প্রতিষ্ঠিত হবে। দিদি আপনার সময় শেষ হয়ে এসেছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের ডাক দেন অমিত শাহ।

বাংলায় যথেছ অনুপ্রবেশ হচ্ছে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিদির সময় হয়ে এসেছে বলে অমিত শাহ বলেন,রিগিং ছাড়া ভোট হলে দিদির জামানাত জব্দ হবে । মহান বাংলাকে দুরাচারের কেন্দ্র বানিয়েছেন মমতা অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুরের অপমান নয়, তিনি গোটা দেশের মা-বোনেদের সিঁদুরের অপমান করেছেন। সন্ত্রাসবাদী নিহত হলে দিদির পেট ব্যথা হয়। বাংলায় নিহতদের জন্য যদি এই সহানুভূতি থাকতো? সিঁদুরের অপমান বরদাস্ত করবেন না বাংলার মহিলারা , স্পষ্ট অহংকার অমিত শাহর। বর্তমান কেন্দ্রে থাকা বিজেপি সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার সম্মান ও মর্যাদা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) অমিত শাহ’র প্রশ্ন তিনি তো দীর্ঘ সময় কেন্দ্রে সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রী ছিলেন। কেন সেই সময় বাংলা ভাষাকেই এই মর্যাদা দেওয়া হয়নি? কেন তিনি উদ্যোগ নেন নি।বাংলার উন্নয়নে অনেক কাজ করেছেন মোদি। বাংলাকে ধ্রুপদী ভাষা সম্মান দিয়েছে মোদী। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে খুনিদের বিচার হবে প্রতিশ্রুতি দেন অমিত শাহ। বিজেপি ক্ষমতায় এলে খুনিদের পাতাল থেকে খুঁজে বের করা হবে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।অনুপ্রবেশ রুখতে পারে শুধু বিজেপি এই প্রতিশ্রুতি দিয়ে অমিত শাহ’ র প্রশ্ন মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কি অনুপ্রবেশ রুখতে পারবেন? মুর্শিদাবাদের অশান্তিতে বিএসএফ নামাতে সায় দেয় নি প্রথমে রাজ্য।

স্টেট স্পনসর্ড দাঙ্গা হয়েছে মুর্শিদাবাদে(Murshidabad)। পরে আদালতে নির্দেশে বিএসএফ নামলে হিন্দুরা রক্ষা পায়। অমিত শাহ’র অভিযোগ তোষণের রাজনীতির জন্য অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছেন মমতা সরকার। যত পারুন বিরোধীতা করে নিন। ছাব্বিশে পর আর ক্ষমতায় থাকবেন না আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে কলকাতা থেকে হুঁশিয়ারি অমিত শাহ’র। পশ্চিমবঙ্গের সবেতেই দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে অমিত শাহ বিজেপি কর্মী নেতা সমর্থকদের এখন থেকে ২০২৬সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ক্ষমতাচ্যুত করতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। নেতাজি ইনডোর থেকে কলকাতায় চাকরি বিক্রি হয় মুর্শিদাবাদ এর নাম করে সন্ত্রাস এবং হিন্দুদের উপর আক্রমণ সব একের পর এক অভিযোগের পাশাপাশি কেন্দ্র টাকা দিলেও সেই টাকা তৃণমূল দুর্নীতি করে বলে অভিযোগ তুলে সোচ্চার হন অমিত শাহ।

পঞ্চায়েত ভোটে ছাপ্পা রিগিং করে দখল নেওয়ার অভিযোগে গেটে তালা দিল বিজেপি

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?