‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের প্রচারে বার বার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরব হয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেওয়া হবে বলেও হুঙ্কার ছেড়েছিলেন। বাংলায় পালাবদলের পরেই ফের পুশ-ইনের আশঙ্কা করছে তারেক রহমানের সরকার। তাই তড়িঘড়ি এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিদেশ মন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (৫ মে) কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে বাংলাদেশ ব‍্যবস্থা নেবে।’

গত কয়েক মাস ধরেই দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র-সহ বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে কয়েক হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বাংলাদেশে পুশ ব্যাক করিয়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ওই পুশ ব্যাক নিয়ে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে সঙ্ঘাতেও জড়িয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড। এমনকি পুশ ব্যাক রুখতে রাত জেগে সীমান্তও পাহারা দিয়েছেন গ্রামবাসীরা। অনেক ক্ষেত্রে বাংলাদেশের গ্রামবাসীদের বাধায় পুশব্যাকের সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। বিজিবির লাগাতার বাধার ফলে পুশব্যাকের সিদ্ধান্ত থেকে পিছু হটে বিএসএফ।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে কড়া অবস্থান নিয়েছিলেন। বিধানসভা ভোটের প্রচারে তিনিও বলেছিলেন, ‘ অনুপ্রবেশকারীদের তাড়ানোর কাজ অব্যাহত রাখতেই তিনি তিনি চান না বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক হোক। কেননা সুসম্পর্ক হলে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর কাজ থমকে যেতে পারে।’ তাঁর ওই বক্তব্য ভালভাবে মেনে নেয়নি তারেক রহমান সরকার। ঢাকায় অস্থায়ীভাবে হাইকমিশনারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে বিদেশ মন্ত্রকে ডেকে পাঠিয়ে কড়া প্রতিবাদ জানানো হয়।’

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর, মর্মান্তিক ঘটনা খেজুরিতে

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত