ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশে জুলাইয়ের মঞ্চে ঝাঁঝালো বক্তব্যের মাধ্যমেই গোটা বাংলার নজর যায় তাঁর দিকে। তারপরেই তৃণমূল কংগ্রেসে ক্রমে উত্থান হতে থাকে রাজন্যা হালদারের। ছাত্র পরিষদে গুরুত্বপূর্ণ পদ পান তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিষদের ইউনিটের সভাপতিও হয়েছিলেন। কিন্তু যত দ্রুত রাজনৈতিক মঞ্চে উত্থান হয়েছিল রাজন্য়ার, ততই তাড়াতাড়ি পতন হয়। তৃণমূল কংগ্রেসেই ক্রমশ কোণঠাসা হতে থাকেন তিনি। তারপরেই রাজন্যার সম্পর্ক খারাপ হতে থাকে ঘাসফুল শিবিরের সঙ্গে। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বিদ্রোহী। চেষ্টা করেন বিজেপিতে যাওয়ার, কিন্তু রাজন্যাকে পাত্তা দেয়নি গেরুয়া শিবির। যার ফলে সদ্য সমাপ্ত বাংলার বিধানসভা নির্বাচনে রাজ্যের দুই জায়গা থেকে প্রার্থী হন রাজন্যা হালদার।

আরও পডুন: গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

নির্দল প্রার্থী হিসেবে আসানসোল দক্ষিণ ও সোনারপুর দক্ষিণে ভোটে দাঁড়ান তিনি। যদিও আসানসোল দক্ষিণে পর্যাপ্ত প্রস্তাবকের অভাবে বাতিল হয়ে যায় রাজন্যার প্রার্থী পদ। তারপরেও নিজেকে ‘বিপ্লবী’ হিসেবে মেলে ধরতে সোনারপুর দক্ষিণে ভোটে লড়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন তিনি। রাস্তায় নামেন প্রচারে, লিফলেট বিলি করেন। যদিও তাঁকে কেউ পাত্তা দেয়নি। সঙ্গে ছিল না একটি লোকও। আর তার ফল হাতেনাতে পেয়েছেন রাজন্যা। সোনারপুর দক্ষিণে তাঁর প্রাপ্ত ভোট মাত্র ৫১২। জমানাত বাজেয়াপ্ত তো হয়েছেই, সঙ্গে ‘বিপ্লব’ গিয়েচে ঘুচে।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি রাজন্যা হালদার।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক