Loading live market data...
Loading active stocks...
Connecting...

দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের ব্যবসা বৃদ্ধি পেয়েছে ২৪ শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশই সাধারণ গ্রাহকদের আস্থা অর্জন করছে বন্ধন ব্যাঙ্ক। চলতি আর্থিক বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ব্যাঙ্কের ব্যবসা ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২.৭৩ লাখ কোটি টাকা। বর্তমানে ব্যাঙ্কের গ্রাহকের সংখ্যা ৩.৫ কোটিরও বেশি। আর তাঁদের পরিষেবা দিতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে ব্যাঙ্কের ৮০ হাজার কর্মী। আজ শুক্রবার (২৫ অক্টোবর) কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর রতন কুমার কেশ।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের ব্যবসা বৃদ্ধি গ্রাহকদের আস্থার প্রকাশ।  কর্মীদের নিরলস পরিশ্রমও রয়েছে। পরিষেবা আরও সহজতর করতে অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিটেল (Retal) ব্যবসা বাড়ানোর উদ্দেশ্য নিয়ে অ্যাসেট ডাইভারসিফিকেশনকে ফোকাস করে এগোচ্ছে। উচ্চ উৎপাদনশীলতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য বৃহত্তর ডিজিটাইজেশন এর দিকে বিশেষ জোর দিচ্ছে।’

ব্যাঙ্কের সাফল্যের খতিয়ান তুলে ধরতে গিয়ে রতন কুমার কেশ জানান, ২০২৪-২৫ অর্থবর্ষে দ্বিতীয় ত্রৈমাসিকে ব্যাঙ্কের আমানত গত বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মোট ডিপোজিট বুক বেড়ে হয়েছে ১.৭৩ লক্ষ কোটি টাকা এবং মোট অগ্রিম ১.৩১ লক্ষ কোটি টাকা। কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস একাউন্ট অনুপাত দাঁড়িয়েছে সামগ্রিক ডিপোজিট বুকের ৩৩.২ শতাংশ হারে।’ ব্যাঙ্কের স্থিতিশীলতার সূচক হিসেবে ক্যাপিটাল(Capital) রেশিও দাঁড়িয়েছে ১৫.৬% হারে, যা রেগুলারলিটি প্রয়োজনীয়তার চেয়ে বেশি।’ এদিনের সাংবাদিক সম্মেলনে জানানো হয়, দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো পার্থসারথি সেনগুপ্ত বন্ধন ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হচ্ছেন। এর ফলে ব্যাঙ্ক পরিচালনার ক্ষেত্রে আরও দক্ষতা বাড়বে বলেও দাবি করেন রতন কুমার কেশ।

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রঙ লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির