Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিধানসভায় বাজেট পেশের আগেই তা পাশ রাজ্য মন্ত্রিসভায়

রাজ্য বিধানসভায় বাজেট পেশের আগে বসেছিল মন্ত্রিসভার বৈঠক। সেখানে বাজেট পেশের অনুমোদন চেয়ে নেন চন্দ্রিমা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় অর্থ বাজেট(Budget) হোক কী রাজ্যের বাজেট, আগে তা পেশ হয় আইনসভায়। তারপর তা পাশ হয় কেন্দ্র বা রাজ্য মন্ত্রিসভায়(State Cabinet)। আইনসভার অর্থ শুধুমাত্র লোকসভা এবং বিধানসভা(State Assembly)। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা এবং রাজ্য আইনসভার উচ্চকক্ষ বা বিধানপরিষদে অর্থবিল আনা যায় না। কেননা সেখানকার সদস্যরা সরাসরি জনতার মাধ্যমে নির্বাচিত হন না। সাংবিধানিক ভাবে তাই কেন্দ্রীয় অর্থবিল বা বাজেট কিংবা রাজ্যের অর্থবিল বা বাজেট দুটোই আনতে হয় আইনসভার নিম্নকক্ষ লোকসভা বা বিধানসভায়। তবে সব জায়গাতেই দেখা যায় গোপনীয়তা রক্ষার জন্য বাজেট আগে পেশ হয় লোকসভা বা বিধানসভায়। পরে তা পাশ হয় কেন্দ্রীয় বা রাজ্যের মন্ত্রিসভায়। কিন্তু এর উলোটপুরাণ ঘটল এদিন বাংলার বিধানসভায়। সেখানে এদিন বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকেই পাশ হয়ে যায় ২০২৪-২৫ সালের অর্থ বাজেট(State Budget)। তারপরে রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষে পেশ হয় বাজেট। পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya)।

 এদিন রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) উপস্থিতিতেই বসে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই ২০২৪-২৫ সালের বাজেট করা হয় বলে সূত্রে জানা গিয়েছে। যদিও সরকারি ভাবে জানানো হয়েছে, বৈঠকে বাজেট পেশ হয়নি, বিধানসভায় বাজেট পেশের অনুমোদন দেওয়া হয়েছে। বাজেটের গোপনীয়তা বজায় রেখেই তা করা হয়েছে। গোপনীয়তার নীতি লঙ্ঘণ করা হয়নি। একই সঙ্গে জানা গিয়েছে চন্দ্রিমা মুখ্যমন্ত্রীকে প্রণাম করে তাঁর আশির্বাদ চেয়ে নেন যাতে তিনি নির্বিঘ্নে বাজেট পেশ করতে পারেন। তবে এদিন বাজেট পেশের আগেই রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে বিরোধী বিজেপি বিধায়কদের চিৎকার চেঁচামেচিতে। সেই সময় মুখ্যমন্ত্রীকেও তাঁর আসন ছেড়ে উঠে কিছু বলতে দেখা যায়। তবে হট্টোগোলের জন্য এটা ঠিক মতন বোঝা যায়নি যে তিনি কাকে বলছেন ও কী বলছেন। তবে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী বিধায়কদের অনুরোধ করেন শান্ত হয়ে বাজেট পেশের যথার্থ পরিবেশ গড়ে তুলতে। যদিও বিজেপি বিধায়কেরা তাতে কান দেননি। তাঁরা চেঁচামেচি চালিয়ে যান। বাজেট পেশের সময় বিজেপির বিধায়কদের চিৎকার চেঁচামেচির জন্য রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কেও বার বার সতর্ক করতেই দেখা যায়।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা