Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রামনবমীতে অশান্তি রুখতে ৮ দিনের জন্য পুলিশের সব ছুটি বাতিল

Share:

নিজস্ব প্রতিনিধি: রামনবমী ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে বঙ্গ রাজনীতিতে। প্ররোচনায় পা না দেওয়ার আর্জি জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা থেকে শুরু করে এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম অশান্তি রুখতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। গোয়েন্দারাও অন্তত ৯টি জেলায় অশান্তির আশঙ্কায় আগাম সতর্কতা জারি করেছেন। এমন আবহেই রাজ্যে প্রথমবার রামনবমী উপলক্ষে ৮ দিনের জন্য পুলিশের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। আজ ২ এপ্রিল বুধবার থেকে আগামী  ৯ এপ্রিল বুধবার পর্যন্ত সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করে মঙ্গলবারই এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রবীণ পুলিশ আধিকারিকদের মতে, দুর্গাপুজোর সময় কিংবা গঙ্গাসাগরের মেলা চলাকালীন এই ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয়ে থাকে। কোনও রাজনৈতিক কর্মসূচি থাকলে বা বিশেষ কোনও  সমাবেশ থাকলে সেক্ষেত্রে পুলিশের সমস্ত ছুটি বাতিল হয়। কিন্তু এই প্রথম রামনবমীর আগে থেকে টানা সাত দিন পুলিশ কর্মী ও আধিকারিকদের সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। শুধুমাত্র জরুরি প্রয়োজনে কোনও পুলিশ কর্মীর ছুটি অনুমোদিত হতে পারে। এ ব্যতীত সকল পুলিশ কর্মীকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত অর্থাৎ আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত একটানা ডিউটি করতে হবে।

চলতি সপ্তাহের রবিবার রামনবমী তিথি। শনিবার রয়েছে অন্নপূর্ণা পূজা। তবে শুক্রবার থেকেই রামনবমীকে কেন্দ্র করে শুরু হয়ে যাবে পাড়ায় পাড়ায় ছোট ছোট মিছিল। মূলত রবিবার থেকে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত গোটা রাজ্যে ২০০০ এরও বেশি রামনবমী শোভাযাত্রা বের হবে। ইতিমধ্যে গোয়েন্দাদের তরফ থেকে রাজ্যের ৯’টি জেলাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলি হল –হাওড়া ,হুগলি উত্তর ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, মালদা ,মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম  ও পূর্ব মেদিনীপুর। রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামীম, আইজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার ও ডিআইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) আকাশ মাঘারিয়া ভবানী ভবনে সাংবাদিক সম্মেলন করে রামনবমী উপলক্ষে সাধারণ মানুষকে কোন প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানানো হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন রামনবমীর মিছিল নিয়ে কলকাতা পুলিশ বিশেষ সতর্ক আছে। কেউ যদি অশান্তি পাকানোর চেষ্টা করে সে ক্ষেত্রে পুলিশ কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবে। গোয়েন্দারা আগাম রিপোর্ট দিয়ে প্রতিটি রামনবমীর মিছিল পুলিশ প্রহরা দিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

হাওড়া সহ যে জেলাগুলিতে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে গোলমাল হতে পারে সেই সব জেলায় মিছিলের রুটে বিভিন্ন বাড়ির ছাদে পুলিশ কর্মী মোতায়ন করার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু তাই নয় পুলিশের সঙ্গে ক্যামেরা রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। যাতে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কোন গোলমাল হলে দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করা যায়। ড্রোনের মাধ্যমে নজরদারি পাশাপাশি বিভিন্ন রাস্তায় ট্রাফিক পয়েন্টে যে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে তার ফুটেজ সংগ্রহ করারও পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, ইতিমধ্যে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যাতে কোন গোলমাল না হয় তার জন্য কলকাতা পুলিশ বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেছে। তার আশা রামনবমীর মিছিল সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তবে বিগত বছরের অভিজ্ঞতা থেকে কলকাতা ও হাওড়া পুলিশের পাশাপাশি জেলায় জেলায় রাজ্য পুলিশের আধিকারিকরা রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কোথাও কোন নজরদারির খামতি রাখতে চাইছে না। নবান্ন থেকেও প্রতিটি জেলাকে আগাম সতর্ক করা হয়েছে এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সুষ্ঠু পরিবেশ অক্ষুন্ন রাখতে। তাই দূর্গা পুজো ও গঙ্গাসাগর মেলার মতো রামনবমীর মিছিল অশান্তি ঠেকাতে ৭ দিনের জন্য পুলিশের সব ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই ধর্মীয় কর্মসূচিকে কেন্দ্র করে যাতে অশান্ত না হয় বঙ্গের মাটি। আগামী বছর বিধানসভা নির্বাচন। তাই রাজ্য সরকারও রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কোন গোলমাল যাতে না হয় তার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ কর্তাদের নির্দেশ দিয়েছে। প্রতিটি জেলাতে তাই পুলিশে শুরু হয়ে গিয়েছে সাজো সাজো রব। সম্প্রতি ঈদ উৎসব বঙ্গের মাটিতে শান্তিপূর্ণভাবে মিটেছে । এবার রামনবমীর মিছিল এরাজ্যের পুলিশ ফোর্স এর কাছে এক বড় চ্যালেঞ্জ।

ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন কমপক্ষে ২০০০ মিছিল হবে রামনবমী তিথিকে কেন্দ্র করে। সাধারণ মানুষ রাস্তায় নামবে। এত মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে যা সিভিক ভলান্টিয়ার-পুলিশ ফোর্স দিয়ে সামলানো দুঃসাধ্য হয়ে দাঁড়াবে প্রশাসনের। শহর জুড়ে শুরু হয়ে গেছে পোস্টার ব্যানার লাগানো কর্মসূচি। রামনবমীর মিছিলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে জোর কদমে। দুর্গাপুজোয় ভিড় সামলানোয় পটু এই রাজ্যের পুলিশ ফোর্স রামনবমীর মিছিল ও কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবারের রামনবমীর মিছিল ঘিরে তাই আঁটোসাঁটো  নিরাপত্তা বলয় গড়ে তুলছে রাজ্য ও কলকাতা পুলিশ।

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের