Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাস্তা থেকে উধাও বাস, ভোগান্তি আমজনতার

কলকাতার রাস্তা থেকে উধাও বাস মিনিবাস। নেপথ্যে সপ্তম দফার ভোট। তোলা হয়েছে প্রায় দেড় হাজার বাস-মিনিবাস। আর তাতেই দুর্ভোগের মুখে আমজনতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই কাল ভোট(7th Phase Polling)কলকাতার ২টি লোকসভা কেন্দ্র সহ দুই ২৪ পরগনার ৭টি লোকসভা কেন্দ্রে। আগামিকাল যে ৯টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ(Loksabha Election 2024)করা হবে সেগুলি হল – উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, বসিরহাট, বারাসত, দমদম, যাদবপুর, ডায়মন্ডহারবার, মথুরাপুর ও জয়নগর। অর্থাৎ কলকাতা ও শহরতলির একটা বড় অংশেরই ভোট রয়েছে আগামিকাল। এদিকে বুধবার সকাল থেকেই সেই কলকাতা ও শহরতলি থেকে উধাও হয়ে গিয়েছে বাস। আর তার জেরে রাস্তায় বেরিয়েও গন্তব্য পৌঁছাতে কালঘাম ছুটে যাচ্ছে সকলের। যা অবস্থা তা দেখে অনেকেই কিন্তু মনে করছেন, আগামী ৪ জুন পর্যন্ত কলকাতা(Kolkata) ও শহরতলির রাস্তা থেকে উধাও হয়েই থাকবে যাবতীয় বেসরকারি ও সরকারি বাস-মিনিবাস(Bus-Minibus)। যদিও লোকাল ট্রেন পরিষেবা এবং মেট্রো রেল পরিষেবা স্বাভাবিক আছে। মিলছে অটোও। তবে রাতারাতি বেড়ে গিয়েছে অটোর বাড়া। রুট পিছু কোথাও বেড়েছে ৫টাকা কোথাও বা ১০ টাকা।

 জানা গিয়েছে, রাস্তা থেকে বাস-মিনিবাস উধাও হয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে ভোটের কাজের জন্য তুলে নেওয়া হচ্ছে বেসরকারি বাস-মিনিবাস। ভোট পর্বের শুরু থেকেই রাজ্যের প্রায় ৬৫ শতাংশ বেসরকারি বাস তুলে নেওয়া হয়েছে। যার মধ্যে কেন্দ্রীয় বাহিনীর কাজের জন্য এবং পুলিশের তরফ থেকেও বাস নেওয়া হয়েছে। কলকাতার রাস্তাতেও বাসের সংখ্যা আগের থেকে অনেক কমে গিয়েছে। এবার মড়ার ওপর খাঁড়ার ঘা পড়েছে, সপ্তম তথা শেষ দফার ভোটের জন্য কলকাতা ও শহরতলি থেকে প্রায় দেড় হাজার বাস মিনিবাস তুলে নেওয়ার ঘটনা। যার জেরে কলকাতার রাস্তা থেকে উধাও বাস মিনিবাস। এই প্রসঙ্গে Joint Council of Bus Syndicates’র সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানাচ্ছেন, নির্বাচনের কাজের জন্য বাস মিনিবাস তুলেন নেওয়া হয়েছে। তাই ভোগান্তি হলেও যাত্রীদের সেটা মেনে নেওয়া ছাড়া আর উপায় নেই। তবে এর জন্য তিনি দুঃখ প্রকাশও করছেন। সেই সঙ্গে তিনি এও জানাচ্ছেন, কোভিডকালের পর থেকেই রাজ্যে বাস মিনিবাসের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। একইসঙ্গে বাসের ভাড়া নিয়েও চলেছে টানাপোড়েন। সেই অর্থে ভাড়া বাড়ছে না অনেক বছর। তাই বাস মালিকেরা বাস তুলে নিয়েছেন। একইসঙ্গে ১৫ বছরের পুরনো বাসগুলোকে বাতিল করা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। সেই কারণেও বাসের সংখ্যা কমেছে।

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

শিবপুরে বিজেপির টিকিটে জিততেই রুদ্রনীলকে ফোন প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী