রেশনে ইলেকট্রনিক ওজনযন্ত্রের বাধ্যতামূলক ব্যবহার রুখতে হাইকোর্টে মামলা

রেশন দোকানে ইলেকট্রনিক ওজনযন্ত্রের বাধ্যতামূলক ব্যবহার রুখতে রেশন ডিলারদের সংগঠন মামলা ঠুকেছে কলকাতা হাইকোর্টে। শুনানির সম্ভাবনা এদিনই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) রেশন দোকানগুলিতে(Ration Shops) আগামী ৮ জুন থেকে ইলেকট্রনিক ওজনযন্ত্র বা Electronic Weighing Machine ও E-Pos Machine ব্যবহার বাধ্যতামূলক করতে চাইছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এর জন্য রাজ্যের খাদ্য দফতর থেকে আঞ্চলিক পর্যায়ের আধিকারিকদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ওই বার্তা। রেশনের চাল-গম বণ্টন ব্যবস্থায় পুরোপুরি স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু এই উদ্যোগের বিরোধিতা করে রেশন ডিলারদের সংগঠন মামলা ঠুকেছে কলকাতা হাইকোর্টে। All India Fair Price Shop Dealers Federation’র দায়ের করা সেই মামলার এদিন শুনানি শুরু হতে চলেছে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। 

রেশন বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কেন্দ্র সরকারও E-Pos Machine ও ইলেকট্রনিক ওজনযন্ত্রের সংযুক্তিকরণ চাইছে। বিষয়টির দ্রুত রূপায়ণে কয়েক মাস ধরেই সক্রিয় হয়ে উঠেছে রাজ্য সরকার। আর তার জন্য রাজ্যের সব রেশন ডিলারের কাছে রাজ্য সরকার ইতিমধ্যেই ইলেকট্রনিক ওজনযন্ত্র পাঠিয়ে দিয়েছে। E-Pos Machine’র সঙ্গে যুক্ত করে ওই যন্ত্রের ব্যবহার শুরু করার জন্য খাদ্য দফতর আগেই ডিলারদের পরামর্শ দিয়েছিল। কিন্তু ডিলারদের একটি বড় অংশই তা করেননি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের পর্ব শেষ হওয়ার পরই জুন মাসের প্রথমার্ধে এটি বাধ্যতামূলক করার জন্য সক্রিয় হয়েছে খাদ্য দফতর। কিন্তু এখন তা ঠেকাতেই উঠে পড়ে লেগেছে All India Fair Price Shop Dealers Federation। যদিও তাঁরা এটা সরাসরি বলছেন না যে, তাঁরা রাজ্যের দেওয়া ইলেকট্রনিক ওজনযন্ত্র ব্যবহার করবেন না।

কিন্তু ওই সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, Electronic Weighing Machine ও E-Pos Machine ব্যবহার করার জন্য ডিলারদের প্রতি কুইন্টালে অতিরিক্ত ২১ টাকা করে কমিশন পাওয়ার কথা। কেন্দ্রীয় সরকার ওই কমিশনের হার নির্দিষ্ট করে দিলেও এখানে ডিলারদের তা দেওয়া হয় না। ওই অতিরিক্ত কমিশন দিয়েই নতুন ব্যবস্থা চালু করতে হবে। যদিও রাজ্যের খাদ্য দফতরের আধিকারিকদের দাবি, ডিলাররে যা কমিশন দাবি করছেন সেই বাড়তি কমিশনের একটা বড় অংশ Electronic Weighing Machine ও E-Pos Machine পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে দিতে হচ্ছে। E-Pos Machine’র সঙ্গে ওজন যন্ত্র যুক্ত থাকলে, একজন গ্রাহককে তাঁর প্রাপ্য বরাদ্দ প্রদানের সঙ্গে সঙ্গেই স্লিপ বেরবে। তখন এই লেনদেন নথিভুক্ত হবে খাদ্য দফতরের সার্ভারেও। এর মাধ্যমে খাদ্য দফতর জেনে যাবে, একজন গ্রাহক বাস্তবে কী পরিমাণ চাল-গম পাচ্ছেন। এখন যে ব্যবস্থা চলে, তাতে কম ওজনের খাদ্যসামগ্রী দিয়ে সরকার ও গ্রাহককে ফাঁকি দেওয়ার সুযোগ রয়েছে।

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ